কবিতা - ১২
পরিচিত অপরিচিত
মুহাম্মাদ আবদুল হাই
ধীরে, অতি ধীরে ধীরে অচেনা অপরিচিত মুখগুলো পরিচিত হতে থাকে,
আর চেনা পরিচিত মুখগুলো দূরে সরে যেতে থাকে;
ক্রমান্বয়ে দূরে যেতে যেতে নতুন করে পরিচিত হয়ে ওঠা অপরিচিত মুখগুলোর ভীড়ে
এক সময় অবচেতন মনেই অদৃশ্য হয়ে যায়
পরিচিত সেই মুখগুলোর সব স্মৃতি,
এভাবে নতুন বন্ধুর আগমনে -
পুরাতন বন্ধুরা সব হারিয়ে যায় বহুদূরে,
এক সময় তারা বনে যায় 'অপিরিচিত'!
এভাবেই নতুন সময়ের পরিচিতরা দূরে ঠেলে দেয়
এক সময়ের পুরাতন পরিচিতদের,
তাদের সাথে নেই আত্মার কোন সম্পর্ক,
তারা হারিয়ে যায় বিস্মৃতির অতল তলে!
বহু বছর পর যখন দেখা হয়, কথা হয়, তখন__
"পরিচিত লাগছে আপনাকে কিন্তু কোথায় দেখেছি মনে পড়ছে না" বলেই শেষ হয় সংক্ষিপ্ত কথা ;
হারিয়ে যাওয়া ইতিহাসেরা তখন অরন্যে কাঁদে,
স্মৃতিগুলো বিস্মৃত বলে সেই ক্রন্দন কেউ শুনতে পায় না।
আত্মার সাথে আত্মার বন্ধন যার
সেই তো আত্মীয়,
বন্ধু তো সেই জন!
ভালোবাসার মানুষ
প্রিয় আপনজন!
এছাড়া পাড়া-প্রতিবেশী, সহপাঠী, সহকর্মী, সহযাত্রী
এসবই "ঠুনকো" পরিচিত!
বিস্মৃতির তলে চাপা পরা দু'চারটা মুখ হয়ত ধুলায় ধুসরিত হয়ে ধুঁকে ধুঁকে বেঁচে থাকে বহুকাল পর্যন্ত!
হয়তবা জীবনের শেষদিনেও তাদের মুখগুলো আবছা ভেসে ওঠে হৃদয়পটে খুব অস্পষ্টভাবে;
কিন্তু এই অবচেতন মন বহু চেষ্টার পরও
তাদের মনে করতে পারে না কিছুতেই...!
_____♦_____
রচনাকালঃ- ১৯ / ৬ / ২০২০ ইং
শুক্রবার
ডি আই টি প্রজেক্ট,
মেরুল বাড্ডা, ঢাকা।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay। ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
কবির ফেসবুক প্রোফাইল থেকেও কবিতাটি পড়ে দেখতে পারেন