কবিতাঃ- ৯
চ্যালেঞ্জ
মুহাম্মাদ আবদুল হাই
পাঁচদিনে পাঁচ ছড়া লেখার
নিয়েছি যে চ্যালেঞ্জ,
কবি এমডি শহিদুল্লাহ
করেছেন তার অ্যারেঞ্জ।
চ্যালেঞ্জ নেয়ার পরে আমার
আজই প্রথম দিনটা
প্রভু তুমি কবুল করো
শোধ করে দাও ঋণটা।
চ্যালেঞ্জ দেয়া চ্যালেঞ্জ নেয়া
কাজটা কঠিন বড়ো,
অগ্রজ কবি শহিদুল্লাহ
বললেন এটাই করো।
পাঁচদিনে পাঁচ কবিতা আজ
রচে তুমি দেখাও,
তোমার কবি বন্ধুদেরও
হাঁটতে তুমি শেখাও।
মাথায় আমার দিলেন বোঝা
শ্রদ্ধার অগ্রজ কবি,
শ্রদ্ধাভরা লেহাজ নিয়ে
আঁকি মনের ছবি।
আমি অনেক ছোট্ট মানুষ
ছাত্র-তুল্য আপনার
শিক্ষক হলেন মাথার মুকুট
সমতুল্য পিতার।
কখনও বা ভুল যদি হয়
দেবেন ক্ষমা করে,
আপন গুণে নিজের করে
নেবেন অন্তর ভরে।
কাছে টেনে নিয়ে কবি
শিখিয়ে দিবে আমায়,
হাত-কলমে বুঝিয়ে দিবে
রাখবো স্মৃতির পাতায়।
__________♦_________
রচনাঃ- ১৫ / ৭ / ২০২০ ইং
রাতঃ- ৩ টা।
মেরুল বাড্ডা, ঢাকা।
উৎসর্গঃ- শ্রদ্ধেয় অগ্রজ কবি জনাব মুহাম্মদ শহিদুল্লাহ সাহেবের করকমলে। যাঁর আহ্বানে সাড়া দিয়ে আজকের এই কবিতার জন্ম।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২০। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।