কবিতাঃ- ৩
করোনার গুণ
মুহাম্মাদ আবদুল হাই
শোনো করোনার গুণ,
বাড়লো ভাড়া দ্বিগুন।
এবার বাড়লে ভাড়া,
আর কি কমবে সেটা?
এমনি নাচনে বুড়ী,
ফের দিলো ঢোলে বাড়ী।
ওরা সবাই আমলা,
জনতা ঠেলা সামলা।
লক ডাউন মামলা,
মহামারির হামলা।
নাই টাকার গামলা,
আমরা ভাই কামলা।
পেটে নাই ভাত,
পরছে মাথায় হাত।
হাতে নাই টাকা
সবার পকেট ফাঁকা।
বেতন আজও বন্ধ
চোখে দেখি অন্ধ'!
প্রধানমন্ত্রীর ত্রাণ,
পাই নি আজও ঘ্রাণ।
রমজানেরই ভোরে,
নিয়ে গেছে সব চোরে।
ওরা যে সবাই ধনী,
খাটের নিচে তেলের খনি!
আরও আছে চাল-ডাল
পাই নি কিছু হাত-নাগাল!
সবার চোখে দিলো ধুলা,
গরীব পেল "কিছু" মুলা।
আইনের চোখে সবই পাশ,
"মধ্যবিত্ত" খেলো বাঁশ।
বাঁশটার ছিল অনেক দাম,
নিল সবাই তারই নাম!
নাম ধুয়ে সব খেলো পানি,
তাই তো সবাই দিলো "বাণী"!
বাণীরও অনেক "দাম",
দিলেই হয় সব কাম!
নেতার চোখে ফাগুন মাস,
থাকে সদাই বারো মাস!
______♦_______
রচনাঃ- ৩১ / ৫ / ২০২০ ইং
রবিবার,
ডি আইটি প্রজেক্ট, মেরুল বাড্ডা, ঢাকা।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২০। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।