কবিতাঃ- ৭
বাংলাকে ভালোবাসি
মুহাম্মাদ আবদুল হাই।
বাংলা আমার দেশ
বাংলা আমার ভাষা,
বাংলায় দেখি স্বপ্ন
বাংলায় করি আশা।
বাংলায় পাই আনন্দ
পরি সুখের মালা,
বাংলায় পেয়ে কষ্ট ফের
সহি দুখের জ্বালা।
বাংলা আমার মুখ
বাংলায় বলি কথা,
বাংলায় লুকিয়ে রাখি
মনের যত ব্যথা।
বাংলা আমার সুখ
বাংলায় আমি হাসি,
বাংলা আমার দুখ্
বাংলায় ফের কাঁদি।
বাংলা আমার নয়ন
দেখি বাংলার জ্যোৎস্না,
বাংলা আমার মন
করি বাংলার কল্পনা।
বাংলায় লিখি কবিতা আমার
বাংলায় আমি কবি,
বাংলা মায়ের স্বপ্ন নিয়ে
আঁকি বাংলার ছবি।
বাংলা আমার বাংলা তোমার
বাংলার তরে আমি,
কোথায় রাখিব গর্ব আমার
আমি যে বাঙ্গালী।
এই যে আকাশ অচেনা বাতাস
চিরচেনা পানি আর মাটি,
রূপে-রসে মায়া ভরা বাংলা আমার
তাই তো বাংলা ভালোবাসি।।
___________♦____________
রচনাকালঃ- সেপ্টেম্বর, ২০০৮ ইং, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রকাশিতঃ- ফেব্রুয়ারি, ২০১০ ইং, মাসিক আল আমানাহ্।
বি: দ্র: - আমার প্রথম প্রকাশিত কবিতা "বাংলাকে ভালোবাসি"। আজ ( ১ / ১১ / ২০২৬ ইং রবিবার (দিবাগত রাতে) কবিতাটি Ask Answers এ পোস্ট করার রাত) থেকে ১৬ বছর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে প্রিন্সিপ্যাল মাওলানা আবদুস সামাদ সম্পাদিত "মাসিক আল আমানায়" প্রকাশিত হয়।
আলহামদুলিল্লাহ্।
উল্লেখ্য, কবিতাটা লেখা হয়েছিল তারও দু'বছর আগে ২০০৮ সালের নবম তথা সেপ্টেম্বর মাসে। আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুম হুজুরের যাত্রাবাড়ী মাদরাসায় রমজান মাসে ২৫ দিনের একটা কোর্সে ভর্তি ছিলাম। সেই মাদরাসায় বসেই কবিতাটা লেখা হয়। ১৬ ও ১৭ তারিখ মঙ্গলবার ও বুধবার দু'দিন লেগেছিল কবিতাটা পরিপূর্ণ রূপ দিতে তথা সম্পূর্ণ কবিতাটা লিখতে আলহামদুলিল্লাহ্ ছুম্মা আলহামদুলিল্লাহ্।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।