কবিতাঃ- ৫
ইচ্ছে করে হারিয়ে যেতে
মুহাম্মাদ আবদুল হাই
মাঝে মাঝে আমার ইচ্ছে করে
দূরে কোথাও হারিয়ে যেতে....!
দূরে বহুদূরে যেখানে কেউ নেই
কেউ নেই কোথাও....!
একা একেবারে একা
নিঃসঙ্গ একেলা আমি... চলে যাবো বহুদূর...!
যেখানে থাকবে না কেউ, থাকবে না কেউ
থাকবে না আর কোনকিছু।
যেখানকার নির্মল বাতাসে
এখনো গ্রহণ করে নি কেউ নিঃশ্বাস!
পদভারে মুখরিত হওয়া তো পরে...
এখনো পরে নি কারো পদচিহ্ন!
উচ্চকিত হয় নি যেথায়
আজও কভু প্রাণী-শব্দ...;
আজও দেখে নি যেথায় কেউ সূর্যোদয়ের রঙিন বেলা...
কিংবা দেখে নি কেউ সূর্যাস্তের লুকোচুরি খেলা...!
আধুনিক, প্রাচীন, অতি অতীত প্রাচীন তো বহুদূরে... প্রাগৈতিহাসিককাল হতে আজ অবধি
যেখানে বিরাজিছে নীরবতা...
আমি যাব সেখানে,
চলে যাবো আমি
নিঃসঙ্গ একেলা পথিক হয়ে
সেই বহুদূরে...!
অচিনপুরের সেই সুদূর অজানায়
নিঃসীম নিস্তব্ধ ওই নির্জনতায়
হারিয়ে যেতে আমার খুব ইচ্ছে করে....!!
____♦____
বন্দর, নারায়ণগঞ্জ।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।