5 বার দেখা হয়েছে
পূর্বে "বাংলা কবিতা" বিভাগে করেছেন

কবিতাঃ- ২ 

দুয়া চাই ক্ষমা চাই 

মুহাম্মাদ আবদুল হাই 


দুয়া চাই শোনো ভাই কবিতার ছন্দে 

ক্ষমা করে দিও মোরে রেখো না'কো দ্বন্দ্বে।

কখনো কাউকে যদি ব্যথা দেই ভাই, 

করজোড়ে তাঁর কাছে ক্ষমা চেয়ে যাই। 


জেনে বুঝে কিবা যদি নাহি জেনে কভু, 

কষ্ট দিলে কারো মনে রাগ করে প্রভু।

ইচ্ছায় বা অনিচ্ছায় কষ্ট পেলে কেহ,

ক্ষমা করে দিও ভাই মাটি হবে দেহ। 


মানুষের অধিকার করি যদি ক্ষুন্ন, 

আছে যত পূণ্য কর্ম হয়ে যাবে শূন্য। 

ক্ষমা চাই দুয়া চাই সকলের কাছে, 

চেনা বা অচেনা যত ভাই বোন আছে।  


মরনের পরে যেনো লাশ সাথে রেখে-

বলতে না হয় আহা জনে জনে ডেকে,

পাওনা কাহার কতো আছে কাঁধে তাঁর, 

বলে রাখো জেনে নাও শোধিবো এবার!


তাই ভাই বারেবারে ক্ষমা চেয়ে যাই, 

কার কতো দাবী আছে নিয়ে নাও ভাই। 

যেদিন পৃথিবী ছেড়ে যাবো আমি চলে, 

নিজগুণে ক্ষমা করো, দিও না'কো বলে! 


জানি না ক'দিন বাঁচি পৃথিবীর বুকে, 

আমি চাই দায় সব যাক আজি চুকে।

তাই চলো সবে মিলে করি এক চুক্তি, 

পাই যেনো সকলেই পরকালে মুক্তি। 


সবে মিলে দোয়া করি সকলের তরে, 

দুখ যত ভুলে গিয়ে দেই ক্ষমা করে। 

এভাবেই সহজেই পাই যেনো পার,

কারো কাছে বাঁধা যেনো নাহি থাকি আর।


কবুল করেন যেনো আল্লাহ্ আমাকে,

প্রতি কাজে পাই যেন সর্বদাই তাঁকে। 

ছোট বড়ো কর্ম যত সঠিক বা ভুল, 

ক্ষমা করে দিয়ে যেনো করেন কবুল।


মুনাজাতে যবে তুমি তুলবে দু-হাত, 

রাখিও দুয়ায় মোরে দিন কিবা রাত। 

যদি পারো কেঁদে কেঁদে দিও আঁখি-পানি, 

মুছে যায় যাতে মোর পাপ-তাপ গ্লানি। 


মরণের পরে কেউ ভুলো না আমায়,

পারো যত দিও নেকী আমল নামায়।

সদকায়ে জারিয়ার আছে পথ যত,

পাঠিও সকল পথে পূণ্য অবিরত।


                     _____♦_____


অক্ষরবৃত্ত ছন্দঃ- ৮+৬ 


রচনাকালঃ- ৩ / ৮ / ২০২১ ইং। 

মঙ্গলবার রাত ১০ঃ০১ pm 

মেরুল বাড্ডা, ঢাকা। 


♦️ বিঃ- দ্রঃ- 

মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২১। সর্বস্বত্ব সংরক্ষিত।

কপিরাইট সতর্কতাঃ- 

 এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এই প্রশ্নটির উত্তর দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন...

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
19 ডিসেম্বর, 2025 "কবিতা" বিভাগে প্রশ্ন করেছেন Muhammad Abdul Hay

38,113 টি প্রশ্ন

37,568 টি উত্তর

1,844 টি মন্তব্য

3,947 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 11612
গতকাল ভিজিট : 24731
সর্বমোট ভিজিট : 65925157
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...