কবিতাঃ- ১০
বিধ্বস্ত স্বপ্ন
মুহাম্মাদ আবদুল হাই
আব্বু তুমি আমার জন্য নিয়ে এসো পুতুল,
আজই কিন্তু আনতে হবে হয় না যেন ভুল।
আমার জন্যও আনতে হবে সুন্দর একটি গাড়ী,
মনে করে আনতেই হবে নইলে কিন্তু আড়ি।
খোকা খুকু বায়না ধরে বাবার কাছে এসে,
ভুলবো না'কো সবই পাবে বাবা বলেন হেসে।
যা চাও তোমরা তাহাই পাবে কিন্তু একটি কথা,
আমি যে চাই তোমরা শুধুই করবে পড়ালেখা।
খোকাখুকুর পাশ থেকে মা বলেন আদর করে,
"লেখাপড়া করলে মানুষ বাড়ী গাড়ী চড়ে।"
তোমরা অনেক বড় হবে দেশের সেবার তরে,
গরীব দুখীর স্বপ্নগুলো আনবে মুঠোয় ভরে।
ন্যায়ের নীতি কায়েম হবে অন্যায় যাবে ভেসে,
দেখবে তখন আসবে শান্তি হুর-পরীদের বেশে।
খোকাখুকু পণ করে ওই বাবা মায়ের হাতে,
স্বপ্নগুলোর প্রতিচ্ছবি দেখে বইয়ের পাঠে।
কিন্তু যখন উল্টো হয়ে ভাগ্য কারও দাঁড়ায়,
বলো তখন সাধ্য কার যে, ভাগ্যটাকে মাড়ায়!
চাই না বলতে সে কথা আর কেঁদে ওঠে হায় প্রাণ,
এক আঘাতেই স্বপ্ন সবার যায় হয়ে যায় খান খান।
নিঝুম রাতে গভীর ঘুমে ঘূর্ণিঝড়ের আঘাত,
শত শত প্রাণ কেড়ে নেয় হয় না তাদের প্রভাত!
সেই আঘাতে বিধ্বস্ত হয় স্বপ্ন শত শত,
আজও যাঁরা আছে বেঁচে শুকায় নি তার ক্ষত!
_______♦_______
রচনাঃ- ২০ / ১১ / ২০০৭ ইং।
মহাখালী, ওয়ারলেস গেইট।
আমার দ্বিতীয় প্রকাশিত কবিতা "বিধ্বস্ত স্বপ্ন"। কবিতাটি ২০১৯ সালের নভেম্বর মাসের ১৭ তারিখ রবিবার "দৈনিক বাংলাদেশের আলো" নামক পত্রিকায় প্রকাশিত হয় আলহামদুলিল্লাহ্।
উল্লেখ্য, কবিতাটি ২০১৯ সালের নভেম্বরে প্রকাশিত হলেও লেখা হয়েছে আজ থেকে ১৫ বছর পূর্বে ২০০৭ সালের নভেম্বর মাসের ২০ তারিখে। তখন কবিতার মাত্রাজ্ঞান, অন্তমিলের সঠিকতা - কিছুই জানা ছিলো না। তখন শুধু লিখে গেছি হৃদয়ের আকুতি নিয়ে।
আমি কবিতা লেখালেখি করি সে ক্লাস ফোরে থাকতে বয়স যখন মাত্র ১০ বছর তখন থেকেই আলহামদুলিল্লাহ্। সালটা ছিলো ২০০১ ইংরেজি।
এরপর অনেকদিন কেটে যায়, লেখা হয় অনেক মাত্রা বিহীন কবিতা আলহামদুলিল্লাহ্। এরপর করোনার সময় যখন সবকিছু বন্ধ হয়ে যায়, তখন সেই অবসর সময়টাকে কাজে লাগাই, অনলাইনে শিক্ষক হিসেবে পেয়ে যাই কবি আলমগীর ভাইকে ( الشاعر علم جير ) আলহামদুলিল্লাহ্, তখন থেকেই আন্তর্জাতিক কবি সাহিত্য পরিষদে যুক্ত হয়ে এ পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ্। মোহাম্মদ আলমগীর ভাই থেকে নিত্য নতুন নিয়ম-কানুন শিখছি।
এখন কবিতাটার মাত্রা ঠিক করে পুনরায় দেয়া হলো।
তাই নিচে দেয়া পত্রিকার কবিতাটির সাথে পোস্টের কবিতার মিল খুঁজে পাবেন খুবই কম। তবে মাত্রাগত কতটুকু সঠিক ছিলো আর কতটুকু ভুল ছিলো তা সহজেই বের করতে পারবেন আশা করি ইংশা আল্লাহ্।
উল্লেখ্য, কবিতাটি ২০১৯ সালের নভেম্বরে প্রকাশিত হলেও লেখা হয়েছিলো আজ (আস্ক এনসারে কবিতাটি পোস্টের সময়) থেকে প্রায় ১৯ বছর পূর্বে ২০০৭ সালের নভেম্বর মাসের ২০ তারিখে। কবিতাটি লেখা হয়েছিল সেই ২০০৭ সালেরই ১৫ই নভেম্বর ভয়াবহ সামুদ্রিক ঝড় #সিডরে নিহতদের স্মরণে। অর্থাৎ ঐতিহাসিক সেই সামুদ্রিক ঝড় #সিডর আঘাত হানার ৫ দিন পর সেই সিডরে নিহতদের স্মরণে লিখিত হয় এই কবিতাটি।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay । ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।