কবিতাঃ- ১১
যদি জোছনা মাখতে চাও
মুহাম্মাদ আবদুল হাই
যদি জোছনা মাখতে চাও গায়ে
তবে রাত নামতে দাও সখী...
ঘন অন্ধকার হয়ে পৃথিবীতে রাত নেমে আসুক!
অন্ধকারের প্লাবনে ডুবে যাক পৃথিবী!
তারপর মধ্য গগণের বুক চিড়ে বেড়িয়ে আসুক একটি পূর্ণ চাঁদ!
যে চাঁদ পূর্ণ শক্তি নিয়ে পৃথিবীতে ঢেলে দেবে নিজের ভেতরের সমস্ত আলো!
যে আলোয় ভেসে যাবে পৃথিবীর দিগ্বিদিক...
নির্জন মরু প্রান্তর,
তেপান্তরের খোলা সবুজ মাঠ -
কিংবা মৃদু হাওয়ায় দুলতে থাকা ফসলের ক্ষেত,
দূরের কাশবন,
প্রগাঢ় ঘন বন-জঙ্গল অথবা
বিশাল সমুদ্রের অথৈ জলরাশি...
সে আলোর ভেলায় ভেসে হবো দু'জন আলোর বানভাসি!
জোছনার যে আলো চুইয়ে পড়বে ঘন বাঁশঝাড়ের ফাঁক গলে...
যে আলো বেড়ার ছিদ্রপথে দম্পতির গায়ে পড়বে ঢলে...
যে আলোয় মাখামাখি হবে প্রণোয়োন্মাতাল যুবক-যুবতীর নগ্নদেহে!
জোছনার যে আলোর স্রোতে ভেসে যাবে অন্ধকারের সকল পঙ্কিলতা...
যে আলো আর অন্ধকারের মোহনা খুঁজতে কবি বড়ই অস্থির ;
হৃদয়ে বাড়ে এক অশান্ত ব্যাকুলতা!
যদি জোছনা মাখতে চাও গায়ে
তবে রাত নামতে দাও সখী...
ঘন অন্ধকার হয়ে পৃথিবীতে রাত নেমে আসুক!
এই অন্ধকারে কোনো ভয় নেই প্রিয়তমা!
এই অন্ধকার চাওয়া— গায়ে জোছনা মাখার শখে!
♥♥♥♥♥♥♥
- যদি জোছনা মাখতে চাও
- মুহাম্মাদ আবদুল হাই
- রচনাকালঃ- ১৭ / ১ / ২০২৩ ইং
- মঙ্গলবার, টেলিটক প্রজেক্ট অফিস, গুলশান, ঢাকা।
♦️ বিঃ- দ্রঃ-
মুহাম্মাদ আবদুল হাইয়ের কবিতাসমগ্র - Muhammad Abdul Hay। ২০২৩। সর্বস্বত্ব সংরক্ষিত।
কপিরাইট সতর্কতাঃ-
এই সৃজনশীল কর্মটির সর্বস্বত্ব [Muhammad Abdul Hay] এর নিকট সংরক্ষিত। সুতরাং কবিতাটি শেয়ার করতে চাইলে দয়া করে সরাসরি এই পোস্টটি শেয়ার করুন বা লিংক শেয়ার করুন। লেখকের পূর্বানুমতি ব্যতিরেকে কবিতার কোনো অংশ বা সম্পূর্ণ অংশ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম (Facebook, Blog, YouTube), পত্রিকা বা অন্য কোনো মাধ্যমে কপি-পেস্ট, পরিবর্তন বা বাণিজ্যিক ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই শর্ত লঙ্ঘনকারীর বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ নেয়া হবে।
কবিতাটি কবির ফেসবুক প্রোফাইল থেকেও পড়ুন