454 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমার বিয়ে হয়েছে অল্প কিছুদিন।চাকরির জন্য সরকারি ভাবে  এখনো বিয়ের অনুমতি পায়নি তাই আগেই বিয়ে করেছি।আমরা কয়েকবার সেক্স করেছি। ৪ জানুয়ারিতে এর পর ১৩ জানুয়ারি এবং ২৫ জানুয়ারিতে সেক্স এর সময় ই ওর অনেক ব্লিডিং হয় যেটা দুই দিন থেকে ঠিক হয়ে যায়। এর পর ১৩ ফেব্রুয়ারিতে কনডম ইউজ করি আর ২০ ফেব্রুয়ারি তে একদিন করি । ওর ২৩ তারিখ মাসিক হওয়ার কথা কিন্তু হয়নি। কিন্তু গত মার্চের ৭ তারিখ সকালে স্ট্রিপ দিয়ে টেস্ট করার সময় ও দেখে মাসিক হচ্ছে কিন্তু অল্প ব্লাড যেটা অল্প অল্প করেই হয়েছিলো ৪ দিন ছিলো ৭-১১ তারিখ বিকাল।পরে  মার্চ এর ১৯ তারিখ সকাল ১০ টাই ভরা পেটে ইউরিন নিয়ে আলদা দুইটা ব্রান্ডের স্ট্রিপ দিয়ে টেস্ট করি যেটা নেগেটিভ আসে।কিন্তু এপ্রিল মাসের আজ ১২ তারিখ এখনো মাসিক হচ্ছে না।তাহলে সে কি প্রেগন্যান্ট? আশা করি সৎ পরামর্শ দিবেন।

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
যেহেতু আপনারা বিবাহিত তাই ভয়ের কিছু নেই ৷ কারন যদি বাচ্চা এসেও যায় তাহলে তো আর সমাজে চোখে বিপদে পড়বেন না ৷ হ্যাঁ চাকরিতে একটু ঝামেলা হতে পারে ৷ 

যাই হোক, ইউরিন টেস্ট করার সঠিক নিয়ম হলো সকালে ঘুম থেকে উঠেই পেশাব নিতে হবে ৷ এরপরের পেশাব নিলে সঠিক রিপোর্ট নাও পেতে পারেন ৷ তাই ভালো ব্রান্ডের স্ট্রিপ দিয়ে আবার ভোর বেলাকার মূত্র বা পেশাব নিয়ে চেক করুন ৷ 

অথবা কোন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে তলপেটের আলট্রাসনোগ্রাফি করে দেখুন ৷ সবচেয়ে নির্ভরযোগ্য রিপোর্ট পাবেন আলট্রাসনোগ্রাফি করলে ৷ 

তৃতীয় কথা হলো মেয়েদের মাসিক বিভিন্ন কারনে পেছাতে পারে ৷ তাই যদি প্রেগন্যান্ট না হয় তাহলেও মাসিক স্রাব পিছিয়ে যেতে পারে ৷ এটাই স্বাভাবিক ব্যাপার ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
14 মে, 2022 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
30 নভেম্বর, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 25359
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64687982
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...