আমার "ই-টিন" এর এগেনস্টে তৃতীয় কোন ব্যক্তি অনলাইনে একাউন্ট খুলেছে, ফলে আমি চাইলেও অনলাইনে রিটার্ন জমা দিতে পারছি না। অনলাইনে রিটার্ন জমা দিতে গেলেই একটা মোবাইল নাম্বার আসে যা আমার নয়। ওই মোবাইল নাম্বার থেকে ভেরিফিকেশন কোড নিতে হয়। কিন্তু ওই নাম্বার তো আমার না, তাহলে আমি রিটার্ন জমা দেবো কিভাবে?