আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্
আমার ওয়াইফের বিয়ের আগে প্রতি দুই মাস অন্তর অন্তর মিনস হতো, বিয়ের পর এটা ঠিক হয়েছিল এবং প্রতি মাসেই মিনস হতো, বিয়ের পর সরকারি জন্মনিরোধক পিল সুখী খাইতো, প্রথম বেবি হওয়ার পর মিনস হচ্ছিল না, তাই সুখী খাওয়া শুরু করে নাই, যেহেতু মিনস হচ্ছিল না, তাই আমরা সুখী পিল খাওয়ানো বন্ধ রাখি এবং ভাবি যে, মিনস শুরু হলে পিল খাওয়া শুরু করতে হবে, এরপর যাই হোক, পরে মিনস শুরু হলে আমার ওয়াইফও পিল খাওয়া শুরু করে, এরমধ্যে কোনো এক রাতের পিল ভুলে খাওয়া হয় নি, এভাবে ২৪+ ঘন্টা পার হয়ে যায়, এরপর দ্বিতীয় বেবি চলে আসে।
দ্বিতীয় বেবি হওয়ার পর যথারীতি আমরা মিনস আরম্ভ হওয়ার অপেক্ষায় থাকি যে, মিনস শুরু হলে পিল খাওয়া শুরু করবে, তাই আমরা আগেরবারের মতো কোনো ধরনের আযল বা প্রটেকশন ছাড়া এবং পিল খাওয়ানো ছাড়াই মিলিত হই, কিন্তু এবার খুব খেয়াল রাখি যে, পিল খাওয়া যেনো কোনো রাতেই বাদ না যায়, কিন্তু........
কিন্তু এবার একদমই ব্যতিক্রম ঘটনা ঘটে যায়, মিনস যেহেতু হচ্ছিল না, তাই আমরাও কোনোপ্রকার নিরোধক ব্যবস্থাগ্রহণ করি নি। আমরা নিশ্চিন্ত ছিলাম। কিন্তু কয়েকমাস পরে দেখা গেলো দ্বিতীয় বেবি হওয়ার পর মিনস হওয়া ছাড়াই (আবার আমরাও যেহেতু কোনো জন্মনিরোধক ব্যবস্থা গ্রহণ করি নি) তৃতীয় বেবি গর্ভে চলে আসে, আমরা প্রথম প্রথম বুঝতে পারি নি, যখন বুঝতে পেরেছি ততদিনে গর্ভস্থ বেবির বয়স ৫ মাস প্লাস পেরিয়ে গেছে।
যাই হোক, পরে ওয়াইফ থেকে শুনি যে, তার মায়ের হিস্টোরিও নাকি একইরম, ওনারও নাকি একটা বেবি হওয়ার পর মিনস শুরুর আগেই আবার গর্ভে বেবি চলে এসেছিলো।
এবার আমরা সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে কথা বলে ডিটেইলস জানাই, তখন তারা জানায় যে, বেবি হওয়ার পর থেকে মিনস শুরুর আগ পর্যন্ত নাকি আরেকটা পিল আছে ওটা খেতে হয়! যেটা বেবি হওয়ার ১৫ দিন পর থেকেই খাওয়া শুরু করতে হয়! যাই হোক, এবার এক নতুন অভিজ্ঞতা ও নতুন জ্ঞান লাভ হলো আমাদের যে, বেবি হওয়ার পর মিনস শুরু হওয়ার আগেও এক প্রকার পিল খেতে হয়, যেটা সম্পূর্ণই আলাদা, ওটার নামও সুখী, আর মিনস শুরু হওয়ার পর খাওয়ার পিল আলাদা, এটার নামও সুখী। মোটকথা পিল খাওয়া বন্ধ রাখা যাবে না, পিল খেতে হবে, আর পিল দুই প্রকারের হয়ে থাকে, মিনস শুরুর আগের এক প্রকারের পিল, আর মিনস শুরু হওয়ার পরের আরেক প্রকারের পিল।
এখন মূল জিজ্ঞাসা -
এতো নতুন নতুন তথ্য ও অভিজ্ঞতার পর আমরা সিদ্ধান্ত নিলাম আর পিল খাওয়া নয়, এবার ইঞ্জেকশন নেওয়াবো ওয়াইফকে, সে মতে ওয়াইফ তিন মাসের ইঞ্জেকশনটা নেওয়া শুরু করে। প্রতি তিন মাস অন্তর অন্তর ইঞ্জেকশন নেয়।
এরপর এক সময় সে ~
★ এই পিল খাওয়ার কারণে —
★ এই ইঞ্জেকশন নেওয়ার কারণে —
শরীর মোটা হয়ে গেলো রে, ভারী হয়ে গেলো রে, অনেক মোটা হয়ে গেছি, শরীর ভারী হয়ে গেছে — ভক্কর চক্কর — আর ইঞ্জেকশন নিবে না, পিল তো আগে থেকেই বন্ধ করে দিয়েছে খাওয়া! তাই আমাকে প্রটেকশন ব্যবহার করতে হবে — এইসব বলে ইঞ্জেকশন নেয়া বন্ধ করে দেয়।
এদিকে তিন মাস অন্তর অন্তর নেয়া ইঞ্জেকশনের মেয়াদ গত ৩১ শে জুলাই ২০২৬ এ শেষ হয়েছে। এখন অব্দি সে কোনো পিলও খায় নি, ইঞ্জেকশন নেওয়াও বন্ধ রেখেছে আজ প্রায় আড়াই মাস প্লাস। এই আড়াই মাসে এখন পর্যন্ত তার মিনসও শুরু হয় নি।
এরমধ্যে গত কয়েকদিন আগে সহবাসের সময় অসাবধানতাবশত বীর্য ভেতরে চলে যায়, এর দু'দিন পর ৪৮ ঘন্টার পূর্বেই ফার্মেসি থেকে ফার্মেসিরই এক লোকের (বিবাহিত পারসন) পরামর্শে (৭২ ঘন্টার) ইমার্জেন্সি পিল কিনে এনে খাওয়াই। ৭২ ঘন্টার পূর্বেই এই ইমার্জেন্সি পিল খাওয়ানোর পরও আজ (১২/১০/২০২৬ সোমবার) প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে — মিনস শুরু হয় নি এখনও।
⏩ এখন আমাদের করণীয় কী?
⏩ বেবি কনসিভের কোনো সম্ভাবনা আছে কি?
অভিজ্ঞ গাইনোলোজিস্ট যদি কেউ থেকে থাকেন, পরামর্শ চাচ্ছি