17 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
উমর রা. রাসূলুল্লাহ ﷺ কে হত্যা করতে গেলে একজন সাহাবী তাকে জানান আগে নিজের ঘরের খোঁজ নিতে! সেই সাহাবী কে ছিলেন? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সেই সাহাবী ছিলেন হযরত নু‘আইম ইবনে আব্দুল্লাহ আন-নাহ্হাম আল-আদাবী রাদিয়াল্লাহু আনহু। 

সম্পূর্ণ ঘটনাঃ- 

নবুওয়াতের ষষ্ঠ বর্ষে একদিন হযরত উমর ইবনুল খাত্তাব (রা.) উন্মুক্ত তরবারি হাতে রাসূলুল্লাহ ﷺ-কে হত্যা করার উদ্দেশ্যে বের হন। তখনো তিনি ইসলাম গ্রহণ করেননি। পথে তাঁর সঙ্গে দেখা হয় নিজ গোত্রের লোক হযরত নু‘আইম ইবনে আব্দুল্লাহ (রা.)-এর। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। 

উমর (রা.) কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি জানান, রাসূলুল্লাহ ﷺ-কে হত্যা করতে যাচ্ছেন। নু‘আইম (রা.) তাঁকে বোঝানোর চেষ্টা করেন যে, মুহাম্মদ ﷺ-কে হত্যা করলে বনু আবদে মানাফ তাঁকে ছেড়ে দেবে না। কিন্তু উমর (রা.) নিজের সিদ্ধান্তে অটল থাকেন। 

তখন নু‘আইম (রা.) তাঁকে বলেন, অন্যের খোঁজ নেওয়ার আগে নিজের ঘরের খবর নিন। আপনার বোন ফাতিমা বিনতে খাত্তাব (রা.) এবং ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ (রা.) ইসলাম গ্রহণ করেছেন। 

এ কথা শুনে উমর (রা.) নিজের বোনের বাড়ির দিকে রওনা হন। সেখানে গিয়ে তিনি খাব্বাব ইবনুল আরাত (রা.)-এর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনতে পান। এরপর বোন ও ভগ্নিপতির সঙ্গে কথোপকথন এবং কুরআনের আয়াত শোনার মধ্য দিয়ে তাঁর হৃদয়ে পরিবর্তন আসে। পরবর্তী সময়ে তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন। 

রেফারেন্সঃ- 

১. ইবনে হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যাহ, ১/৩৪২–৩৪৬। 

২. ইবনে সা‘দ, আত-তাবাকাতুল কুবরা, ৪/১০২–১০৩। 

৩. ইবনে কাসির, আল-বিদায়াহ ওয়ান নিহায়াহ, ৩/৩০–৩৩ 

৪. ইবনে হাজার আসকালানী, আল-ইসাবা ফী তাময়ীযিস সাহাবা, ৬/৩৬০–৩৬১।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

37,980 টি প্রশ্ন

37,331 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,942 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 11 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 674
গতকাল ভিজিট : 19224
সর্বমোট ভিজিট : 65749015
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...