11 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
কোন্ সাহাবীর উপাধী যুশ-শাহাদাতাইন?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হজরত খুযাইমাহ্ ইবনে সাবিত রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুর উপাধি হলো যুশ-শাহাদাতাইন। কিভাবে তিনি এই উপাধি পেলেন? নিচে ঘটনাটি দেওয়া হলো - 

রাসূলুল্লাহ ﷺ এক বেদুইনের কাছ থেকে একটি ঘোড়া কিনেছিলেন। কিন্তু পরে বাজারে ঘোড়াটির বেশি দাম পাওয়া যাবে দেখে লোকটি ক্রয়-বিক্রয়ের বিষয়টি অস্বীকার করে বসে। সে দাবি করে, রাসূলুল্লাহ ﷺ নাকি তাঁর কাছ থেকে ঘোড়াটি কেনেন নি। এমনকি নিজের দাবির পক্ষে সাক্ষীও চেয়ে বসে! 

এমন পরিস্থিতিতে সাহাবি হযরত খুযায়মাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে রাসূলুল্লাহ ﷺ-এর পক্ষে সাক্ষ্য দেন। অথচ তিনি নিজে ক্রয়-বিক্রয়ের সময় সেখানে উপস্থিত ছিলেন না। 

রাসূলুল্লাহ ﷺ তাঁকে জিজ্ঞেস করলেন, তিনি উপস্থিত না থেকেও কীভাবে সাক্ষ্য দিলেন? উত্তরে খুযায়মাহ (রা.) বললেন, “হে আল্লাহর রাসূল! আসমান থেকে আপনার কাছে যে ওহি আসে, আমরা তা বিনা দ্বিধায় বিশ্বাস করি। তাহলে এই বেদুইনের ব্যাপারে আপনার কথাকে বিশ্বাস করব না কেন?” 

তাঁর এই দৃঢ় ঈমান ও রাসূলুল্লাহ ﷺ-এর প্রতি অগাধ বিশ্বাসে মুগ্ধ হয়ে রাসূলুল্লাহ ﷺ তাঁর সাক্ষ্যকে দুজন ব্যক্তির সাক্ষ্যের সমতুল্য মর্যাদা দেন। এ কারণেই হযরত খুযায়মাহ ইবনে সাবিত (রা.) ‘যুশ-শাহাদাতাইন’, অর্থাৎ ‘দুই সাক্ষ্যের অধিকারী’ উপাধিতে পরিচিত হন। 

রেফারেন্সঃ- 

১. সুনানে আবি দাউদ: হাদিস ৩৬০৭ 

২. মুসনাদে আহমাদ: হাদিস ২১৮৬৮, ২১৮৬৯ 

৩. সুনানুন নাসাঈ আল-কুবরা: হাদিস ৫৯৯৮ 

৪. আল-মুস্তাদরাক আলাস-সহীহাইন: ৩/৩৯৭

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
17 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
17 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Shakil
1 টি উত্তর
12 ফেব্রুয়ারি, 2022 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,906 টি প্রশ্ন

37,270 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,942 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 14168
গতকাল ভিজিট : 16533
সর্বমোট ভিজিট : 65708539
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...