1,999 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন
আমার ডিসেম্বরের ৬ তারিখ এ পিরিয়ড হয় এবং ৯ তারিখ ভালো হয়, আমি আমার হাসবেন্ড এর সাথে ১১ তারিখ এ অরক্ষিত সহবাস করি এবং সহবাস শেষে পরপরই ১ টা নোরিক্সি পিল খাই। তারপর ২২ তারিখ এ আমার পিরিয়ড হয় এবং শুধু একদিন থাকে। তারপর এতদিন  পিরিয়ড হয় নি। কাল রাতে অর্থ্যাৎ ১৪ জানুয়ারি রাতে একটু পিডিয়ড এর মত রক্ত ক্ষরন হয়েছে। বাট সকাল থেকে আবার কিছু হচ্ছে না । মাঝে মাঝে মাথা ব্যাথা হয়। অতিরিক্ত সাদা স্রাব হয়। এখন প্রশ্ন হলো আমি কি প্রেগনেন্ট?      

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নোরিস্ক পিল বা এজাতীয় যেকোনো পিল খেলেই অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করা যায়৷ তবে  মাঝে মধ্যে হয়ত শতকরা ১ -২ জনের পিল খেয়েও গর্ভবতী হবার ঘটনা ঘটেছে৷ 

যাই হোক, আপনার যেহেতু মাসিক হয়েছে তাই গর্ভবতী হওয়ার সম্ভাবনা একেবারে কম বা নেই৷ আর এ জাতীয় পিল খেলে পরবর্তী কয়েক মাস মাসিক অনিয়মিত হতে পারে৷ তাই চিন্তার কিছু নেই৷ তবে খুব বেশি টেনশন হলে প্রেগনেন্সি টেস্ট করাতে পারেন বা আলট্রাসনোগ্রাফি করাতে পারেন৷ ধন্যবাদ৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
25 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 25 জন অতিথি
আজকে ভিজিট : 10642
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64673276
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...