কাউকে পছন্দ হলে তাকে হালাল ভাবে পাওয়ার দোয়া -
১.
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
(সূরা কাসাস: ২৪)
অর্থ: হে আমার প্রভু! আপনি আমার প্রতি যেই কল্যাণ অবতীর্ণ করবেন, আমি তার মুখাপেক্ষী।
এই দোয়াটি হজরত মূসা আলাইহিস সালাম এর দোয়া। তিনি যখন বিপদের মধ্যে পড়েছিলেন, তখন এই দোয়া করেছিলেন। এরপর আল্লাহ তাঁকে সহধর্মিণী ও নিরাপদ আশ্রয় দান করেন। কেউ যদি আল্লাহর ওপর ভরসা করে এই দোয়াটি নিয়মিত পড়ে, ইনশাআল্লাহ তিনি হালাল রাস্তায় ভালোবাসা লাভ করবেন।
২.
اللَّهُمَّ اجْمَعَ بَيْنِي وَبَيْنَ দুয়াটি পড়ার সময় প্রেমাস্পদের নাম নিজের মনে স্মরণ করতে করতে পড়বেন অথবা দুআর মধ্যে উল্লেখ করে পড়বেন। এভাবে -
উচ্চারণ: "আল্লাহুম্মা ইজমা' বাইনি ওয়া বাইনা (প্রেমাস্পদের নামটা পুরোপুরি উল্লেখ করবেন,তারপর) ফি খাইর" পর্যন্ত পড়ে দুয়াটি শেষ করবেন।
দুয়ার অর্থ: হে আল্লাহ! আমার ও (অমুকের) মধ্যে কল্যাণের মাধ্যমে মিলন ঘটিয়ে দিন।
সাবধানতা -
এই দোয়া তখনই করা উচিত যখন আপনি মনে করেন আপনি তার সঙ্গে হালাল সম্পর্ক গড়তে প্রস্তুত এবং আপনার নিয়ত সঠিক। এর জন্য অবশ্যই আপনি আপনার-
১.নিয়ত ঠিক রাখুন, সম্পর্ক শুধু চেহারা বা আবেগের জন্য নয়, বরং দ্বীনি ও দায়িত্বশীল জীবনসঙ্গী খোঁজার নিয়ত থাকতে হবে
২. নামাজ ও দোয়ায় মনোযোগ দিন- যিনি সত্যিকারে আল্লাহর কাছে চায়, তিনি কখনো ব্যর্থ হন না
৩. পরিবারের মাধ্যমে প্রস্তাব দিন- গোপনে প্রেম নয়, সম্মানের সাথে উভয়ের পরিবার জড়িত করুন
৪. সবশেষে অপেক্ষা করুন এবং সবর করুন কখনো কখনো তাৎক্ষণিক ফল না এলেও, ধৈর্যই পরবর্তীতে শান্তির দ্বার খুলে দেয়
৫. হারাম সম্পর্ক এড়িয়ে চলুন গোপন যোগাযোগ, চ্যাট বা দেখা-সাক্ষাৎ থেকে বিরত থাকুন; কারণ তা হালাল পথকে কঠিন করে তোলে।
আল্লাহ সব জানেন, আমরা অদৃশ্য সম্পর্কে কিছুই জানি না। কেউ যদি হালাল পথে চেষ্টা করে, দোয়া করে, কিন্তু তারপরও সেই মানুষকে না পায়, তাহলে মনে রাখতে হবে- আল্লাহ কোনো না কোনো কারণে তাকে সরিয়ে রেখেছেন। হয়তো তার মধ্যে এমন কিছু আছে যা ভবিষ্যতে কষ্টের কারণ হতো।
আর এ অবস্থায় করণীয় হলোঃ-
আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, আত্মসম্মান বজায় রেখে নিজের জীবনে এগিয়ে যাওয়া বিশ্বাস রাখা, "আল্লাহ্ ভালো কিছুই নির্ধারণ করেন" - সবসময় এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল রাখা।