105 বার দেখা হয়েছে
"দৈনন্দিন দুয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
জনৈক বিদ্বান ব্যক্তি বলেন, সাত ধরণের আমল সাত ধরণের গুণ ব্যতীত কোন কাজে আসবে না-

১. পরিহার ব্যতীত ভীতি। অর্থাৎ কেউ বলে, আমি আল্লাহর আযাবকে ভয় করি, অথচ সে গুনাহ পরিহার করে না। সুতরাং তার এ কথা কোনো কাজে আসবে না।

২. চেষ্টা ছাড়া আশা। অর্থাৎ কেউ বলে, আমি আল্লাহ তাআলার নিকট সওয়াবের আশা রাখি, অথচ নেক আমলের মাধ্যমে তা তালাশ করে না। সুতরাং তার এ কথা কোনো কাজে আসবে না।

৩. চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত। অর্থাৎ কোন ব্যক্তি অন্তরে এ ইচ্ছা রাখে যে, সে ভাল কাজ করবে, কল্যাণ কর্মে ব্রতী হবে, কিন্তু এর জন্য চেষ্টা ও উদ্যোগ গ্রহণ করে না। এ ব্যক্তির নিয়তও কোনো কাজে আসবে না।

৪. পরিশ্রম ব্যতীত দোয়া। অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহর নিকট কল্যাণকর্মের তাওফীক চেয়ে দোয়া করে অথচ তা সম্পাদন করার জন্য কোন পরিশ্রম করে না। সুতরাং এ দোয়া তার কোনো উপকারে আসবে না। বরং তার দায়িত্ব হলো পরিশ্রম করা, যাতে আল্লাহ তাআলা তাকে তাওফীক দান করেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এরশাদ করেছেন,

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَ إِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ

অর্থ: যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে রয়েছেন। 

অর্থাৎ যারা আমার আনুগত্যের পথে ও আমার দীনের জন্য চেষ্টা করে, আমি অবশ্যই তাদেরকে সে কাজে সফলতা দান করি।

৫. অনুশোচনাহীন এস্তেগফার। অর্থাৎ কেউ বলে, আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি। অথচ কৃত গুনাহের জন্য তার কোনো অনুতাপই নাই। সুতরাং অনুশোচনাহীন ইস্তেগফার তার কোনো কাজে আসবে না।

৬. গোপনে নয়, কেবল প্রকাশ্যে। অর্থাৎ কেউ তার বাহ্যিক দিকটাকে শুধরে নিল। অথচ অপ্রকাশ্যে ও গোপনীয় দিককে শোধরালো না। সুতরাং তার বাহ্যিক শোধরানো কোনো কাজে আসবে না।

৭. এখলাস ব্যতীত পরিশ্রম। অর্থাৎ কেউ ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করলো, কিন্তু সে কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন উদ্দেশ্য ছিলো না। সুতরাং তার এমন চেষ্টা-সাধনা কোনো কাজে আসবে না। 

সূত্রঃ-তাম্বীহুল গাফিলীন। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
2 টি উত্তর
16 ডিসেম্বর, 2021 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 ডিসেম্বর, 2021 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 ডিসেম্বর, 2021 "দৈনন্দিন দুয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,788 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 44064
গতকাল ভিজিট : 56665
সর্বমোট ভিজিট : 64632017
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...