280 বার দেখা হয়েছে
"তথ্য ও প্রযুক্তি" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সকল এসি মোটরই ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এর মাধ্যমে কাজ করে। মোটরে মূলত দুটি মূল অংশ থাকে, স্টেটর এবং রোটর। মোটরের স্থির বডি হলো স্টেটর এবং ঘুর্নয়মান অংশ হলো রোটর। স্টেটর এ একটি নির্দিষ্ট নিয়মে কয়েল প্যাঁচানো থাকে।

স্টেটর এর কয়েলে এসি সাপ্লাই সংযোগ দিলে এর আশেপাশে ঘুর্নয়মান ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এই ঘুর্ণয়মণ ফিল্ড এর ঘূর্ণন গতিকে সিনক্রোনাস গতি বলা হয়। ঘূর্ণনের সময় এই ম্যাগনেটিক ফিল্ড রোটর কতৃক কর্তিত হয়, ফলে রোটর এর মধ্যে ঘুর্নয়মান কারেন্ট তৈরি হয়। এই কারেন্ট তার নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে যা স্টেটর এর ম্যাগনেটিক ফিল্ডের বিপরীতে ক্রিয়া করে, যার ফলে রোটর এর মধ্যে টর্ক উৎপন্ন হয় এবং রোটর ঘুরতে থাকে।

রোটর এর ঘূর্ণন গতি নির্ভর করে স্টেটর এর ম্যাগনেটিক ফিল্ডের সিনক্রোনাস গতি এবং রোটর স্লিপ এর উপর। স্লিপ হলো সিনক্রোনাস গতি এবং রোটর এর গতির পার্থক্য। রোটর এর স্লিপ সাধারণত ২% থেকে ৫% হয়ে থাকে।

ভিন্ন ভিন্ন ধরনের মোটর এর ওয়ার্কিং এ কিছুটা ভিন্নতা রয়েছে, তবে এটাই সকল এসি মোটর এর মূল কার্যপদ্ধতি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 1360
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64663998
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...