660 বার দেখা হয়েছে
"যন্ত্র ও প্রকৌশল" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

আপনি যদি বর্তমানে বাজারে যে সাধারণত যে রেগুলেটরগুলো পাওয়া যায় (ইলেকট্রনিক টাইপ) সেগুলো ব্যবহার করেন তাহলে উত্তর হচ্ছে "হ্যা, রেগুলেটর ব্যবহার করে ফ্যানের গতি কমালে ফ্যান কম বিদ্যুৎ ব্যবহার করবে"।

রেগুলেটর সাধারণত দুই ধরনের হয়ে থাকে। ইলেকট্রিক রেগুলেটর এবং ইলেকট্রনিক রেগুলেটর।

ইলেকট্রিক রেগুলেটর মূলত শুধু একটি পটেনশিওমিটার (ভেরিয়েবল রেজিস্টর) নিয়ে গঠিত। অর্থাৎ এধরনের রেগুলেটর ভেরিয়েবল রেজিস্ট্যান্স এর মাধ্যমে কারেন্ট লিমিট করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। এতে ফ্যান কম পাওয়ার ব্যবহার করে কিন্তু অবশিষ্ঠ পাওয়ার রেগুলেটরের মধ্যে হিট আকারে অপচয় হয়। অর্থাৎ মোটের উপর ফ্যান যে গতিতেই ঘোরানো হোক না কেন বিদ্যুৎ খরচ একই হয়।

অপরদিকে ইলেকট্রনিক রেগুলেটর হাই স্পিড সুইচিং এর মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ রেখে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করে। ইলেকট্রনিক রেগুলেটর মূলত একটি রেজিস্টর, একটি পটেনশিওমিটার, একটি ডায়াক এবং একটি ট্রায়াক নিয়ে গঠিত। ইলেকট্রিক রেগুলেটরের ন্যায় সরাসরি কারেন্ট প্রবাহে লিমিট করার পরিবর্তে কত সময় সাপ্লাই থাকবে সেটা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এসি কারেন্ট এর প্রতি হাফ সাইকেল এর কিছু অংশে ফ্যানের সাপ্লাই বন্ধ রাখে। এক্ষেত্রে উচ্চ গতিতে সুইচিং এর কাজ করে এর মধ্যে থাকা ট্রায়াক এবং কখন সুইচিং হবে সেটা নিয়ন্ত্রিত হয় ক্যাপাসিটর এবং পটেনশিওমিটার এর মাধ্যমে। যেহেতু ইলেকট্রনিক রেগুলেটর কারেন্ট প্রবাহ লিমিট করার পরিবর্তে সাপ্লাই ই বন্ধ রাখে তাই পাওয়ার অপচয় হয়না। অর্থাৎ ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করে ফ্যান ধীরে চালালে বিদ্যুৎ খরচ কম হবে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
24 ফেব্রুয়ারি, 2023 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
23 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 23 জন অতিথি
আজকে ভিজিট : 4805
গতকাল ভিজিট : 25772
সর্বমোট ভিজিট : 66062564
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...