627 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
ইমামের সাথে নামাজের শেষ পর্যন্ত শরিক থাকবে। যখন ইমাম সাহেব সালাম ফেরাবেন, তখন ইমামের সাথে সে সালাম ফেরাবে না; বরং দাঁড়িয়ে যাবে এবং ছুটে যাওয়া রাকায়াতগুলো এমনভাবে আদায় করবে যে, যেন সে এখনি নামাজ শুরু করলো। যেমন - তাঁর শুধু এক রাকায়াত বাদ পড়ে থাকলে ইমামের সালাম ফেরানোর পর সে দাঁড়িয়ে এভাবে পড়বে যে, প্রথমে ছানা, আউযুবিল্লাহ্ ও বিসমিল্লাহ্ পড়ে সূরা ফাতিহা পড়বে, অতঃপর অন্য কোনো সূরা মিলাবে। তারপর যথারীতি রাকায়াত পূর্ণ করে কা'দাহ (আত্তাহিয়্যাতু'র বৈঠক) করবে, তারপর আত্তাহিয়্যাতু, দুরূদ শরীফ ও দুয়ায়ে মাসূরা পাঠ করে সালাম ফেরাবে। এ পদ্ধতি প্রত্যেক নামাজের বাদ পড়ে যাওয়া রাকায়াত পূরণ করার। 

আর যখন কারও যোহর, আসর, এশা কিংবা ফজরের দু'রাকায়াত বাদ পড়ে যাবে, তখন প্রথম রাকায়াতে ছানা, আউজুবিল্লাহ্, বিসমিল্লাহ্ পড়ে সূরা ফাতিহা ও অন্য সূরা এবং দ্বিতীয় রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে রূকু সিজদাহ্ ও কা'দাহ্ করে সালাম ফেরাবে। আর যদি যোহর বা আসর কিংবা এশার শুধু এক রাকায়াত ইমামের সাথে পায়, তবে অবশিষ্ট তিন রাকায়াত এভাবে পড়বে যে, প্রথম রাকায়াত সূরা ফাতিহা অন্য সূরাসহ পড়ে কা'দাহ্ করবে,  তারপর এক রাকায়াত সূরা ফাতিহা অন্য সূরাসহ পড়বে। তারপর অবশিষ্ট এক রাকায়াতে শুধু ফাতেহা পড়ে রাকায়াত পূর্ণ করবে এবং সালাম ফিরাবে। আর যদি মাগরিবের নামাজের এক রাকায়াত ইমামের সাথে পায়, তবে এক রাকায়াতে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ে কা'দাহ্ করবে। তারপর দ্বিতীয় রাকায়াতেও সূরা ফাতিহা অন্য সূরা সহ পড়ে কা'দাহ্ করে সালাম ফিরাবে। মোট কথা, যখন নামাজের শুধু এক রাকায়াত ইমামের সাথে পাবে, তখন নিজের নামাজে এক রাকায়াতের পর কা'দাহ্ করা উচিত। চাই যে কোন ওয়াক্তের নামাজই হোক।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
15 নভেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
1 টি উত্তর
24 অক্টোবর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন AyeshaSiddika

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 31386
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64694007
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...