425 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

কুরআন মাজিদের সূরা ফাতির এর ২৪ নম্বর আয়াতে আল্লাহ তা'আলা বলেন, "কোন জাতি বা সম্প্রদায় এমন নেই, যাদের মাঝে আল্লাহ তা'আলার পক্ষ থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নি।"

 অন্য এক জায়গায় সূরা রা'দের ৮ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে- "প্রত্যেক জাতির সম্প্রদায়ের জন্যই হেদায়াতকারী পাঠানো হয়েছে"। 
এসব আয়াত দ্বারা বুঝা যায় যে, প্রত্যেক দেশ ও প্রত্যেক জাতি বা সম্প্রদায়ের মাঝে আল্লাহ তা'আলার পক্ষ থেকে কোনো নবী বা পয়গম্বর পাঠানো হয়েছে। যদি তাই হয়ে থাকে, তবে কি এই উপমহাদেশেও (পাকিস্তান ভারত বাংলাদেশ নেপাল মায়ানমার শ্রীলঙ্কা এসব দেশে) কোনো নবী এসেছিলেন?

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হ্যাঁ, উপরোক্ত এই আয়াতগুলো দ্বারা নিশ্চিতভাবেই একথা প্রমাণিত হয় যে, প্রত্যেক জাতির জন্যই আল্লাহ তা'য়ালা কোন হেদায়াতকারী পাঠিয়েছেন। সুতরাং এ কারণে সম্ভবনা আছে যে, এই উপমহাদেশেও কোন নবী এসে থাকবেন। 

কিন্তু এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে, নবীদের সংখ্যা লক্ষ লক্ষ। সকলের নাম বা পরিচয় কুরআন বা হাদীস শরীফে আসে নি। কুরআন মাজীদে মাত্র ২৫ জন রাসূলের নামের উল্লেখ এসেছে। হাদীস শরীফেও হাতেগোণা কয়েকজন নবীর নাম এসেছে। সবার নাম আসে নি। সুতরাং ভারতীয় উপমহাদেশে কোন নবী বা রাসূল এসে থাকলেও তাঁর কোন নাম পরিচয় কুরআন বা হাদীস শরীফ দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত নয় এবং ইতিহাসেও এর কোন বর্ণনা নেই। 

সুতরাং উপরোক্ত আয়াতগুলোর মাধ্যমে শুধুমাত্র ধারণার ভিত্তিতে বা কোনো প্ররোচনায় বা কোনো ধারণার বশবর্তী হয়ে এই উপমহাদেশের কোন ব্যক্তিকে নবী বা রাসূল হিসেবে জানা, বলা, বিশ্বাস করা বা কোন বিশেষ ব্যক্তির ব্যাপারে এই ধারণা রাখা যে, "তিনি নবী ছিলেন"- এটা হবে সম্পূর্ণ ভুল, বানোয়াট ও কল্পনাপ্রসূত একটি ধারণা।

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
1 টি উত্তর
4 সেপ্টেম্বর, 2020 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
21 ডিসেম্বর, 2021 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
3 ডিসেম্বর, 2025 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 12838
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66244894
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...