412 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
আমরা জানি, কুরআন মাজীদ সূরা আলাকের প্রথম ৫ আয়াতের দ্বারা অবতীর্ণ হওয়া শুরু হয়েছে। অথচ এখন আমরা দেখতে পাই, পবিত্র কুরআন মাজীদের প্রথম সূরা হচ্ছে সূরা ফাতিহা। তবে কি বর্তমানে কুরআন মাজীদ যে বিন্যাসে রয়েছে, সে বিন্যাসে অবতীর্ণ হয় নি? 

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
না, এই বিন্যাসে কুরআন মাজীদ অবতীর্ণ হয় নাই। বর্তমান বিন্যাস কুরআন মাজীদ অবতরণের বিন্যাস নয়। মূল কথা হলো এই যে, কুরআন মাজীদের অবতরণ তো প্রয়োজন ও অবস্থার পরিপেক্ষিতে হত, কিন্তু যখনই কোনো সূরা নাযিল হতো, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিতেন যে, এই সূরাটি অমুক সূরার পরে এবং অমুক সূরার পূর্বে লিখে রাখো। আর যখনই কোনো একটি আয়াত কিংবা একাধিক আয়াত অবতীর্ণ হতো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, এই আয়াতটি কিংবা এই আয়াতগুলো অমুক সূরার অমুক আয়াতের পরে এবং অমুক আয়াতের পূর্বে লিখে নাও। সুতরাং যদিও কুরআন মাজীদ প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন অবস্থায় বর্তমান বিন্যাসের বিপরীত অবতীর্ণ হয়েছে, কিন্তু এ বর্তমান বিন্যাসও হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ ও কথা  অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছে। আর এই বর্তমান বিন্যাসটা সরাসরি আল্লাহ তা'য়ালার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েই হুযুর সাল্লাল্লাহু আলাই সালাম বিন্যস্ত করেছেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
2 টি উত্তর
19 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
3 মার্চ, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 5722
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66237781
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...