356 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
কুরআন মাজীদ অবতরণের শুরু হয় কিভাবে? 

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

আরবের মক্কা মুয়াজ্জমায় একটি পাহাড় আছে যার নাম হেরা, তাতে একটি গুহা রয়েছে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই গুহায় আল্লাহ তা'য়ালার ইবাদতের উদ্দেশ্যে তাশরিফ নিয়ে যেতেন এবং কয়েকদিন পর্যন্ত সেখানে অবস্থান করতেন। যখন খাবার শেষ হয়ে যেত, তখন বাড়ি এসে আবারও কয়েকদিনের জন্য সামানপত্র ও খাবার ও পানীয় নিয়ে চলে যেতেন এবং সেখানে তিনি এক আল্লাহ তা'য়ালার ইবাদত উপাসনা করতে থাকেন। সুতরাং অভ্যাস মোতাবেক এই হেরা নামক গুহাতেই হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবস্থান করছিলেন। এমন সময় একদিন হযরত জিবরাঈল আলাইহিস সালাম আগমন করেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনে আত্মপ্রকাশ করে বলেন- إِقْرَأْ (ইকরা), এই শব্দটি সূরা আলাক্বের প্রথম বাক্য। এর অর্থ "পড়ো"। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আমি পড়তে পারি না। এভাবে তিনবার কথোপকথন হয়। এরপর হযরত জিবরাঈল আলাইহিস সালাম হুযুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুক নিজের বুকের সাথে মিশিয়ে সজোরে তিনবার চাপ দিলেন। এতে হুযুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘাম বের হয়ে গেলো। এরপর হজরত জিবরাঈল আলাইহিস সালাম এই আয়াতগুলো পড়লেন - 


َاِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَ - خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقْ - اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُ الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِ - عَلَّمَ الِْانْسَانَ مَا لَمْ يَعْلَمْ




এবার হযরত জিবরাঈল আলাইহিস সালাম এর কাছে শুনে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও পড়ে ফেললেন। কুরআন মাজীদের এই আয়াতগুলি সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হওয়ার মাধ্যমেই পবিত্র মহাগ্রন্থ আল কুরআনের অবতরণের শুরু হয়। 

আলহামদুলিল্লাহ্, ছুম্মা আলহামদুলিল্লাহ্

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
19 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
2 টি উত্তর
29 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

38,232 টি প্রশ্ন

37,796 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
9 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 9 জন অতিথি
আজকে ভিজিট : 17242
গতকাল ভিজিট : 30588
সর্বমোট ভিজিট : 66212937
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...