614 বার দেখা হয়েছে
"ফতোয়া" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
তায়াম্মুম করার জন্য হাতে মাটি লাগিয়ে নিতে হয়। অতঃপর উভয় হাত দিযে সমস্ত মুখমণ্ডল মাসেহ করতে হয়। এরপর আবার মাটিতে হাত থাপড়িয়ে ধূলা লাগিয়ে নিয়ে প্রথমে বাম তালু দিয়ে ডান হাত কনুই পর্যন্ত এবং পরে ডান তালু দিয়ে বাম হাত কনুই পর্যন্ত মাসেহ করতে হয়।
করেছেন
তায়াম্মুমে নিয়ত করা ফরজ, নিয়ত না করলে তায়াম্মুম হয় না। 
2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
প্রথমে নিয়ত করবে যে আমি নাপাকী দূর করতে এবং নামাজ পড়ার জন্য তায়াম্মুম করছি, অতঃপর উভয় হাতের তালু মাটির কোন বড় চাকার উপর মেরে তা ঝেড়ে নিবে। মাটি বেশি পরিমাণ লেগে থাকলে তা মুখের দ্বারা (ফুঁক দিয়ে) ফেলে দিবে এবং উভয় হাতকে মুখের উপর এমনভাবে ফেরাবে, যাতে কোনো জায়গা বাকি না থাকে। এক চুল পরিমান জায়গা ছুটে গেলে তায়াম্মুম শুদ্ধ হবে না। তারপর দ্বিতীয় বার উভয় হাত মাটিতে মারবে এবং তা ঝেড়ে নিয়ে প্রথমে বাম হাতের চারটি আঙ্গুল ডান হাতের আঙ্গুলের মাথার নিচে রেখে সেখান থেকে টেনে কনুই পর্যন্ত নিয়ে যাবে। এভাবে নিয়ে গেলেই ডান হাতের নিচের দিকের ফেরানো হয়ে গেল। তারপর বাম হাতের তালু ডান হাতের উপরের দিকের কনুই থেকে আঙ্গুল পর্যন্ত টেনে আনবে এবং বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ভিতরের দিকটি ডান হাতের বৃদ্ধাঙ্গুলির পিঠে ফেরাবে। অতঃপর এমনিভাবে ডান হাতকে দিয়ে বাম হাতের উপর ফেরাবে। অতঃপর উভয় হাতের আঙ্গুলের খিলাল করবে। যদি আংটি পরিহিত থাকে, তবে তা খুলে ফেলা কিংবা নাড়াচাড়া করা জরুরি। দাড়ির খিলাল করাও সুন্নত।

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
4 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
16 অক্টোবর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
2 টি উত্তর
4 ফেব্রুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
29 জানুয়ারি, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
1 টি উত্তর
31 অক্টোবর, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
2 ডিসেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
0 টি উত্তর
7 সেপ্টেম্বর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Minka
1 টি উত্তর
0 টি উত্তর

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
17 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 17 জন অতিথি
আজকে ভিজিট : 10920
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64838334
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...