340 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

আমার স্ত্রীর সাথে শেষবার মিলন করেছিলাম ১১জুলাই৷ এর পরদিন থেকেই সে ব্রেডিকন পিল খাচ্ছে বাচ্চা থাকায় ৷ এখন তার পেরিয়ডের সময় পার হয়ে যাচ্ছে তা-ও পেরিয়ড হচ্ছে না৷  আমাদের ভয় হচ্ছে সে আবার কনসিভ করে ফেলেছে বলে৷

বলে রাখা ভালো যে,  আমরা ১১ জুলাই এর পর আর মিলন করি নি৷ আমি গ্রামে থাকি না বলে, আমরা এখন আর বাচ্চা নেব না৷ এই মুহুর্তে গর্ভনিরোধক পিল খাওয়া কি জরুরি? 
আর কোন পিলটা খাওয়াবো একটু বলবেন প্লিজ....

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হঠাৎ করে পিল খাওয়া শুরু করলে কয়েক মাস মাসিকের ডেট  পরিবর্তন হয়ে যায় মানে মাসিক অনিয়মিত হয়ে যায়৷ হয়তো সে কারনেই মাসিক হচ্ছে না৷ 

তাছাড়া রেগুলার জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার নিয়ম হলো মাসিকের প্রথম দিন থেকে খাওয়া  শুরু করতে হয়৷ কিন্তু আপনারা সেটা করেন নি৷ আর তাই পিলের সাইডইফেক্ট হিসেবে মাসিকের ডেট পরিবর্তন হয়ে গেছে হয়ত৷ 

যাইহোক, যে পিল খাচ্ছে সেটার ডোজ কমপ্লিট করেন৷ তারপর দেখেন মাসিক হয় কি না? 

আর মাসিকের ডেট মিস হবার ১৪ দিন পর  প্রেগন্যানসি টেস্ট করে দেখবেন৷ আপনাদের পিল খাওয়ার নিয়মে ভুল হয়েছে সেকারনে বাচ্চা কনসেপ্ট করলেও করতে পারে৷ 

বাচ্চা কনসেপ্ট করলে  আর ব্রেডিকন পিল খাওয়া যাবে না৷ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 জুন, 2024 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
7 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 7 জন অতিথি
আজকে ভিজিট : 1656
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64854537
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...