409 বার দেখা হয়েছে
"গদ্য" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
বিশ্ববিখ্যাত ফরাসি নাট্যকার, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিল্প ঐতিহাসিক ও আধ্যাত্মবিদ রোমাঁ রোলাঁ। বলা হয়ে থাকে রোলাঁর সাহিত্যের শিল্পী জীবন ছাড়াও আরেকটা জীবন ছিল, নৈতিক বা আধ্যাত্মিক জীবনে তিনি ছিলেন মূর্ত্তিমান বিবেক। রোমাঁ রোলাঁ ১৮৬৬ সালের ২৯ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মহান এই মানবিক চিন্তক, সাহিত্যিকের স্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। উল্লেখ্য যে, তিনি ১৯৪৪ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। মনীষী রোমাঁ রোলাঁ ১৯১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। শিল্পকলা ও সংগীত গবেষক রোলাঁ ১৯০৩ সালে সর্বন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। তাঁর প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ Vie de Beethoven (বেটোভেন-চরিত) প্রকাশিত হয় ১৯০৩ সালে। এরপর ১৯০৬ সালে মাইকেলাঞ্জেলোর জীবনী ও ১৯১১ সালে তলস্তয়ের জীবনী রচনা করেছিলেন তিনি। জাঁ-ক্রিস্তফ তাঁর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য রচনা। ১৯১০ থেকে ১৯১২ সালের মধ্যে দশ খণ্ডে প্রকাশিত এই গ্রন্থটির জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি যুদ্ধের বিরোধিতা করেন। রোলাঁ ছিলেন একজন ভারতপ্রেমিক ও ভারততত্ত্ববিদ। তিনি মহাত্মা গান্ধী, রামকৃষ্ণ পরমহংস ও স্বামী বিবেকানন্দের জীবনী রচনা করেছিলেন।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
5 জুলাই, 2021 "মেডিসিন" বিভাগে প্রশ্ন করেছেন MD JOSIM UDDIN
1 টি উত্তর
22 জুন, 2020 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
21 ডিসেম্বর, 2025 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন MuazMahmud
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 31634
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64694255
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...