607 বার দেখা হয়েছে
"দৈনন্দিন সমস্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
হুম, অন্ধরাও স্বপ্ন দেখে । কারণ, স্বপ্ন শুধুমাত্র চোখের উপর নির্ভর করে না । স্বপ্নে আমরা দেখতে পাই, গন্ধ পাই, কোন কিছু অনুভব করতে পারি, ভয়, আনন্দ, ব্যাথা পেতে পারি । এক কথায় আমরা দৈনন্দিন জীবনে যে ইন্দ্রিয়গুলো ব্যবহার করি, সেগুলোর সবগুলোর সমন্বয়ই স্বপ্নে ঘটে থাকে ।

প্রশ্ন

 আসে, “আমরা স্বপ্নে কি দেখি?” । স্বপ্ন মানুষের দৈনন্দিন জীবনে দেখা বিভিন্ন দৃশ্য, শব্দ, অনুভূতির একটা সম্মিলিত রূপ । আমাদের কল্পনাও এসবের উপর ভিত্তি করেই হয় । আপনি স্বপ্নে এমন কিছু দেখবেন না যেটা আপনি জীবনে কখনো দেখেন নাই বা যেটা সম্পর্কে শুনেনও নাই । আপনি ঘোড়া দেখেছেন, পাখি দেখেছেন, সুতারাং স্বপ্নে আপনি পাখির ডানাওয়ালা ঘোড়া দেখতেই পারেন । আপনি ভুত ভয় পান/পান না, ছোটবেলা থেকেই ভূত সম্পর্কিত নানা গালগল্প শুনতে শুনতে আপনি বড় হয়েছেন । সুতারাং স্বপ্নে আপনি ভূত দেখতেই পারেন । আপনি কাউকে খুব পছন্দ করেন, তাকে হয়তোবা দেখেন নাই, কিন্তু তার সম্পর্কে অনেক শুনেছেন । আপনি তাকেও স্বপ্নে দেখতে পারেন । ধরেন, কেউ ক্যাটরিনা কাইফকে চিনে কিন্তু আইনস্টাইনকে চিনে না । সে জীবনে কখনো না কখনো ক্যাটরিনাকে স্বপ্নে দেখতেই পারে, কিন্তু আইনস্টাইনকে স্বপ্নে দেখার এবং তাকে চিনতে পারার সম্ভাবনা নিরেট গোল্লা ।

এখন বুঝতে পারছেন অন্ধরা স্বপ্নে কি দেখে? অন্ধরা যেহেতু জীবনে কোন ধরণের ছবির সাথে পরিচিত না, তাদের জগত শব্দ, গন্ধ, অনুভূতিময়, তাই তারা যখন স্বপ্ন দেখে তাদের সেই স্বপ্নও হয় শব্দ, গন্ধ, অনুভূতিময় । সেখানে কোন ছবি থাকে না । কিন্তু যে জন্মান্ধ না, বরং জীবনের কোন এক পর্যায়ে অন্ধ হয়ে গেছে অসুস্থতা বা অন্য কোন কারণে, তার স্বপ্ন ছবিময় হতেই পারে ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
16 আগস্ট, 2023 "বৌদ্ধ ধর্ম" বিভাগে প্রশ্ন করেছেন Aline
1 টি উত্তর
1 টি উত্তর
7 ফেব্রুয়ারি, 2021 "স্বপ্নের ব্যাখ্যা" বিভাগে প্রশ্ন করেছেন শরিফ
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
23 ফেব্রুয়ারি, 2021 "মনোবিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন অলক তালুকদার
1 টি উত্তর
22 ফেব্রুয়ারি, 2022 "দৈনন্দিন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
0 টি উত্তর
24 নভেম্বর, 2021 "স্বপ্নের ব্যাখ্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
18 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 18 জন অতিথি
আজকে ভিজিট : 18584
গতকাল ভিজিট : 26674
সর্বমোট ভিজিট : 64822204
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...