জেনে নিন - প্রতিদিন কেন একটি করে ডিম খেতে হবে?

পঠিত: 204 বার

বিশ্বের প্রায় সব দেশেই ডিম খুবই সহজলভ্য একটি খাবার। একইসঙ্গে  বিশেষজ্ঞদের মতে ডিম হলো প্রোটিন, ভিটামিন ও খনিজে ভরপুর একটি ‘সুপারফুড’। ডিম নিয়মিত ও সঠিকভাবে খেলে এটি মানুষের শরীর, মন, চুল ও ত্বক—সবকিছুর জন্যই আশ্চর্য এক প্রাকৃতিক পুষ্টিগুণের উৎস হতে পারে। এবার আসুন জেনে নেই প্রতিদিন কেন একটি করে ডিম খাবেন?


পেশি গঠন ও শক্তি বৃদ্ধি: ডিমে রয়েছে নয়টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, যা পেশি গঠনে সহায়তা করে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত ডিম খেলে শরীরের পেশি বৃদ্ধি পায় এবং ব্যায়ামের পর দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। সকালে দুইটা সেদ্ধ ডিম খেলে সারাদিন শক্তি ধরে রাখতে সহায়তা করে।


হৃদরোগের ঝুঁকি হ্রাস: আগে ডিমের কোলেস্টেরল নিয়ে উদ্বেগ থাকলেও সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ডিমের ভালো কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি কমায়। এতে থাকা ওমেগা–৩ ও কোলিন রক্তে প্রদাহ কমায় ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।


মস্তিষ্ক ও চোখ সুস্থ রাখে: ডিমে রয়েছে কোলিন, যা স্মৃতি, মনোযোগ ও মুড নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে থাকা লুটেইন চোখকে নীল আলো ও বয়সজনিত ক্ষতি থেকে রক্ষা করে। প্রতিদিন ডিম খেলে মনোযোগ ও মানসিক কার্যক্ষমতা বাড়ে।


ওজন নিয়ন্ত্রণ: ডিমের প্রোটিন দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, ফলে অপ্রয়োজনীয় খাবার খাওয়ার প্রবণতা কমে। গবেষণায় দেখা গেছে, সকালে ডিম খাওয়া মানুষ সারাদিন তুলনামূলক কম ক্যালরি গ্রহণ করে। এতে ওজনও নিয়ন্ত্রণে থাকে।


ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি: ডিমে থাকা বায়োটিন, ভিটামিন ডি, এবং অ্যামাইনো অ্যাসিড ত্বক, চুল ও নখের জন্য উপকারী। প্রোটিন কোলাজেন উৎপাদন বাড়ায়, ফলে ত্বক হয় মসৃণ ও টানটান। অ্যান্টিঅক্সিডেন্টগুলো ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্নি থেকে রক্ষা করে।


সূত্র: এনডিটিভি

লিখেছেন Kuddus || তারিখ: 07 November, 2025 || মন্তব্য করুন


মন্তব্যসমূহ:

আপনাকে অবশ্যই মন্তব্য করতে লগিন করতে হবে...

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...