মূসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গিয়ে মাদইয়ানে পৌঁছালেন। হাতে কিছু নেই, চাকরি নেই, থাকার জায়গা নেই, চেনা কেউ নেই। দুই বোনকে পানি তুলে দিয়ে তিনি একটা গাছের ছায়ায় বসলেন আর বললেনঃ-
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ
উচ্চারণ: রাব্বি ইন্নী লিমা আনযালতা ইলাইয়্যা মিন খাইরিন ফাকীর।
অর্থ: হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাস, আয়াত ২৪।
পরের আয়াতেই সেই বোনদের একজন এসে তাঁকে বাবার কাছে ডেকে নিয়ে গেল। এই দোয়ার পর তিনি পেলেন কাজ, থাকার জায়গা, আর পরে জীবনসঙ্গিনীও।
তিনি নির্দিষ্ট কিছু চাননি। শুধু বলেছেন, আপনি যা কল্যাণ দেবেন, তার জন্যই আমি অভাবী।
সিভি পাঠানোর আগে, ইন্টারভিউয়ে ঢোকার আগে, বা রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়ুন।
যে ভাই বা বোন চাকরি খুঁজছেন, তার সাথে এই প্রশ্নটি শেয়ার করুন। তিনি উত্তর প্রদান বক্সে এই আমলটি পেয়ে যাবেন।