35 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

আরবী মদ্দের বিবরণের মধ্যে কেউ বলে মদ্দ আবার কেউ  বলে মাদ্দ সঠিক কোনটা হবে


1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মদ্দ মাদ্দ দু'টোই পড়া যাবে, কোনো সমস্যা নেই, তবে আরবি মূল উচ্চারণ হলো "মাদ্দ", যা বাংলা ভাষায় রূপান্তরিত হয়ে "মদ্দ" হয়েছে। এক ভাষার শব্দ আরেক ভাষায় ঢুকলে এমন পরিবর্তন হয়, হতেই পারে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র কুরআন শরীফের আরবী হরফর উচ্চারণগুলো ওই হরফের মাখরাজ অনুযায়ী যথাযথ উচ্চারণ করা আবশ্যক, নচেৎ মাখরাজ ঠিক না হলে ভুল উচ্চারণ হয়, আর এরকমই কিছু ভুলে নামাজ নষ্ট হয়ে যায়। যাই হোক, এগুলো মূল প্রশ্নের বাইরের কথা। 

মোটকথা, শুধুমাত্র কুরআনের আয়াতের আরবী  উচ্চারণগুলোরই শুধু মাখরাজ এবং যবর, যের, পেশের সঠিক উচ্চারণসহ পড়তে হবে। মাদ্দ সহ পড়তে হবে, মাদ্দ অর্থ টেনে পড়া, অর্থাৎ মাদ্দের বিভিন্ন চিহ্ন অনুযায়ী যেখানে যেই মাদ্দ পাবেন, সেখানে সেই মাদ্দ অনুযায়ী এক আলিফ পরিমাণ, তিন আলিফ পরিমাণ ও সর্বোচ্চ টান চার আলিফ পরিমাণ টেনে পড়বেন। মাঝখানে দুই আলিফ পরিমাণ এবং চার আলিফ পরিমাণের পর আর কোনো টেনে পড়ার কোনো মাদ্দ নেই। সুতরাং এই মদ্দ বা মাদ্দ যাই হোক, কোনো উচ্চারণেই সমস্যা নেই, দু'ভাবেই বলতে পারেন। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
11 সেপ্টেম্বর, 2019 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Admin
1 টি উত্তর
12 ডিসেম্বর, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
9 নভেম্বর, 2019 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Nasima
1 টি উত্তর
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
12 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 29174
গতকাল ভিজিট : 34254
সর্বমোট ভিজিট : 66295462
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...