285 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
মক্কায় মুকীম ব্যক্তি আরাফা মুযদালিফায় জামাতে কসর পড়বে নাকি পূর্ণ নামায পড়বে?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর
জামাতে পড়লে আপনি যদি মুকীম, তাহলে ইমামের সালাম ফিরানোর পর বাকি দুই রাকাত পূর্ণ করে নিতে হবে।আর যদি একাকী পড়েন, জামাত না পান, তাহলে মতভেদ আছে। ইমাম আবূ হানীফা রহঃ এর মতে যোহরের সময় যোহর এবং আসরের সময় আসর পড়তে হবে।দুই নামায একত্রে পড়া যাবে না।কিন্তু ইমাম আবূ ইউসুফ রহঃ এবং মুহাম্মদ রহঃ এর মতানুসারে যোহর ও আসর একই সময়ে পরপর পড়া যাবে।তবে এক্ষেত্রে পূর্ণ যোহর তথা চার রাকাত এবং পূর্ণ আসর তথা চার রাকাত আসর পড়তে হবে।যেহেতু মতভেদ আছে তাই সতর্কতা ইমাম আবূ হানীফা রহঃ এর মতামতের উপর আমল করা। বাকি ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহঃ এর মতামতের উপর আমল বিষয়ে ভাবা যেতে পারে। তবে মুতাআখখিরীন উলামায়ে কেরাম ইমাম আবূ হানীফা রহঃ এর মতামতের উপরই ফাতওয়া প্রদান করে থাকেন। অর্থাৎ জামাত না পেলে যোহর ও আসরের নামায সময়মত আলাদা আদায় করতে হবে।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
4 অক্টোবর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
23 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 23 জন অতিথি
আজকে ভিজিট : 5936
গতকাল ভিজিট : 42321
সর্বমোট ভিজিট : 64782898
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...