মৌমাছি, বল্লা বা ভীমরুল হুল ফোটালে তাৎক্ষণিকভাবে নিরাপদ দূরত্বে সরে যেতে হবে এবং প্রাথমিক চিকিৎসা নিতে হবে।
তাৎক্ষণিক করণীয়
• হুল বের করা: মৌমাছির হুল ত্বকে লেগে থাকলে নখ দিয়ে বা ক্রেডিট কার্ডের মতো কোনো শক্ত ও ধারহীন বস্তুর পাশ দিয়ে ঘষে হুলটি দ্রুত তুলে ফেলুন। হুলটি চিমটি দিয়ে ধরবেন না, এতে ভেতরে থাকা আরও বেশি বিষ শরীরে প্রবেশ করতে পারে। বল্লা বা ভীমরুল সাধারণত হুল শরীরে রেখে যায় না।
• স্থান পরিষ্কার করা: আক্রান্ত স্থানটি পরিষ্কার পানি ও জীবাণুনাশক সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।
• ঠান্ডা সেঁক দেওয়া: ফোলা ও ব্যথা কমাতে একটি কাপড়ে বরফ জড়িয়ে বা ঠান্ডা পানিতে ভেজানো কাপড় আক্রান্ত স্থানে ১৫ থেকে ২০ মিনিট ধরে রাখুন।
• স্থান উঁচু রাখা: হুল ফোতানো অঙ্গটি (যেমন হাত বা পা) সম্ভব হলে একটু উঁচু করে রাখুন, এতে ফোলা কমবে।
• ওষুধ সেবন: চুলকানি বা অস্বস্তি কমাতে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এবং ব্যথার জন্য প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খাওয়া যেতে পারে। এছাড়া চুলকানি কমাতে ক্যালামাইন লোশন বা হাইড্রোকার্টিসোন ক্রিম ব্যবহার করা যায়।
কখন ডাক্তার দেখাবেন বা হাসপাতালে যাবেন?
ভীমরুল বা মৌমাছি একাধিকবার কামড়ালে অথবা নিচের উপসর্গগুলো দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি:
• ৩ বা তার বেশি বার কামড় খেলে
• শিশু, বৃদ্ধ বা গর্ভবতী নারীকে ১ বার কামড়ালেও
• শ্বাসকষ্ট হওয়া বা গলা-জিহ্বা ফুলে যাওয়া
• মাথা ঝিমঝিম করা, অতিরিক্ত ঘাম হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া
• তীব্র অ্যালার্জি বা অ্যানাফাইলেকটিক শকের লক্ষণ দেখা দিলে