102 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
ফজর ও মাগরিবের পর জাহান্নাম থেকে মুক্তি পেতে কোন্ দুয়াটি পড়তে হয়? দুয়াটি কোন্ কিতাবে কোন্ রাবী থেকে বর্ণিত হয়েছে? 

দুয়াটি সম্পর্কে হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী বলেছেন? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

ফজর ও মাগরিবের পর জাহান্নাম থেকে মুক্তি পেতে এই দুয়াটি পড়তে হয় - 

اللَّهُمَّ أَجِرْنِي مِنَ النَّارِ

দুয়াটি ফজর ও মাগরিবের পর ৭ বার করে পড়তে হয়। 

বাংলা অর্থঃ- 

“হে আল্লাহ! আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন।” 

দুয়াটি সম্পর্কে হাদিসে প্রিয়নবী হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন - 

“যে ব্যক্তি ফজর এবং মাগরিবের নামাজের পর কোনো কথা না বলে এই দুয়াটি সাতবার করে পড়ে, সে যদি ওইদিন মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। 

দুয়াটি হজরত আনাস ইবন মালিক রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে - 

সুনান আন-নাসায়ী (আল-কুবরা) এবং 

মুসনাদ আহমাদ, (হাদিস নং 12210) বর্ণিত হয়েছে। 

ইমাম আল-আলবানী রাহিমাহুল্লাহ্ হাদিসটিকে হাসান হিসেবে শ্রেণিবদ্ধ করেছেন। 

এরকম আরও কিছু প্রশ্ন

38,178 টি প্রশ্ন

37,642 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,948 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
1 জন সদস্য, 11 জন অতিথি
এখন অনলাইনে আছেন
আজকে ভিজিট : 16151
গতকাল ভিজিট : 21068
সর্বমোট ভিজিট : 66048143
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...