393 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
দুই রাকায়াত নামাজে সর্বমোট কয়টি মাসয়ালা ও সেগুলো কি কি? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

দুই রাকাত নামাযে সর্বমোট ৬০ টি মাসআলা। সেগুলো হলো - 
♦️নামাযের প্রথম রাকাতে রুকুর আগে ১১ টি মাসআলাঃ- 
১। হাত উঠানো - সুন্নত
২। তাকবীরে তাহরীমা ( আল্লাহু আকবার)  বলা - ফরয
৩। হাত বাঁধা (মেয়েদের জন্য বুকের ওপর হাত রাখা) - সুন্নত
৪। ছানা পড়া - সুন্নত
৫। আউযুবিল্লাহ পড়া - সুন্নত
৬। বিসমিল্লাহ পড়া -  সুন্নত
৭। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - ওয়াজিব
৮। সূরায়ে ফাতিহার পর أمين (আমীন) বলা - সুন্নত
৯। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া - মুস্তাহাব
১০। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো - ওয়াজিব
১১। কেরাত পড়া - ফরজ
♦️ রুকুতে ৬টি মাসআলাঃ-
১। রুকুতে যাওয়ার সময় الله أَكْبَرُ বলা - সুন্নত
২। রুকু করা - ফরয
৩। রুকুতে দেরী করা - ওয়াজিব
৪। রুকুতে থেকে - سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ কমপক্ষে ৩ বার বলা - সুন্নত
(৫ বার ৭ বার বলা, এটাও) - সুন্নত
৫। রুকু থেকে ওঠার সময়
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলা - সুন্নত
৬। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরী করা -  ওয়াজিব।
(এ সময় সোজা হয়ে দাঁড়িয়ে حَمَّدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ পড়া যেতে পারে)
♦️প্রথম সিজদাতে ৬টি মাসআলাঃ-
১। সিজদায় যাওয়ার সময় الله اكبر বলা - সুন্নত
২। সিজদা করা - ফরয
৩। সিজদাতে দেরী করা - ওয়াজিব
৪। সিজদায় سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى কমপক্ষে ৩ বার বলা - সুন্নত
(৫ বার বা ৭ বার বলাও) - সুন্নত
৫। সিজদা হতে ওঠার সময় الله اكبر বলা - ওয়াজিব
৬। সিজদা হতে সোজা হয়ে বসে দেরী করা - ওয়াজিব
(এ সময় দুই সিজদার মাঝখানে -
رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِ  وَارْزُقْنِي  পড়া যেতে পারে)
♦️দ্বিতীয় সিজদাতেও ৬ টি মাসআলাঃ-
১ নং হতে ৫ নং পর্যন্ত সকল মাসয়ালা প্রথম সিজদার মতই হবে। দ্বিতীয় সিজদার ৬ নং মাসয়ালাটি হলো - সিজদা হতে সোজা হয়ে দাঁড়িানো - ওয়াজিব
♦️ ২য় রাকাতে রুকুর আগে ৭টি মাসআলাঃ-
১। হাত বাঁধা - সুন্নত
২। বিসমিল্লাহ পড়া - সুন্নত
৩। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - ওয়াজিব
৪। সূরায়ে ফাতিহার পর امين বলা - সুন্নত
৫। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া - মুস্তাহাব
৬। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো - ওয়াজিব
৭। কেরাত পড়া - ফরয
♦️ (২য় রাকাতের রুকু ও সিজদার মাসয়ালাগুলো প্রথম রাকাতের ন্যায়, তাই উল্লেখ করা হলো না।)
♦️ আখেরী (শেষ) বৈঠকে ৫টি মাসআলাঃ-
১। আখেরী (শেষ) বৈঠক - ফরয
২। আত্তাহিয়্যাতু পড়া - ওয়াজিব
৩। দরূদ শরীফ পড়া - সুন্নত
৪। দু'আয়ে মাসূরা পড়া - সুন্নত
৫। আসসালামু আলাইকুম বলে নামায শেষ করা - ওয়াজিব
♦️ বিঃ দ্রঃ ফরয নামায দাঁড়িয়ে পড়া ফরয।
নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতের রুকু ও সিজদার মাআলা প্রথম রাকাতের ন্যায়। কিন্তু ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে চারটি (৪টি) মাসয়ালা  রয়েছে। মাসয়ালাগুলো হলোঃ-
১। হাত বাঁধা - সুন্নত
২। বিসমিল্লাহ পড়া - সুন্নত
৩। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - সুন্নত
৪। সূরায়ে ফাতিহার পর আমীন বলা - সুন্নত

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
22 নভেম্বর, 2025 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
0 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
10 ফেব্রুয়ারি, 2021 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন তানহা
1 টি উত্তর
6 অক্টোবর, 2025 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
5 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 5 জন অতিথি
আজকে ভিজিট : 21636
গতকাল ভিজিট : 39760
সর্বমোট ভিজিট : 65101975
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...