দুই রাকাত নামাযে সর্বমোট ৬০ টি মাসআলা। সেগুলো হলো -
♦️নামাযের প্রথম রাকাতে রুকুর আগে ১১ টি মাসআলাঃ-
১। হাত উঠানো - সুন্নত
২। তাকবীরে তাহরীমা ( আল্লাহু আকবার) বলা - ফরয
৩। হাত বাঁধা (মেয়েদের জন্য বুকের ওপর হাত রাখা) - সুন্নত
৪। ছানা পড়া - সুন্নত
৫। আউযুবিল্লাহ পড়া - সুন্নত
৬। বিসমিল্লাহ পড়া - সুন্নত
৭। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - ওয়াজিব
৮। সূরায়ে ফাতিহার পর أمين (আমীন) বলা - সুন্নত
৯। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া - মুস্তাহাব
১০। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো - ওয়াজিব
১১। কেরাত পড়া - ফরজ
♦️ রুকুতে ৬টি মাসআলাঃ-
১। রুকুতে যাওয়ার সময় الله أَكْبَرُ বলা - সুন্নত
২। রুকু করা - ফরয
৩। রুকুতে দেরী করা - ওয়াজিব
৪। রুকুতে থেকে - سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ কমপক্ষে ৩ বার বলা - সুন্নত
(৫ বার ৭ বার বলা, এটাও) - সুন্নত
৫। রুকু থেকে ওঠার সময়
سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا لَكَ الْحَمْدُ বলা - সুন্নত
৬। রুকু হতে সোজা হয়ে দাঁড়িয়ে দেরী করা - ওয়াজিব।
(এ সময় সোজা হয়ে দাঁড়িয়ে حَمَّدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ পড়া যেতে পারে)
♦️প্রথম সিজদাতে ৬টি মাসআলাঃ-
১। সিজদায় যাওয়ার সময় الله اكبر বলা - সুন্নত
২। সিজদা করা - ফরয
৩। সিজদাতে দেরী করা - ওয়াজিব
৪। সিজদায় سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى কমপক্ষে ৩ বার বলা - সুন্নত
(৫ বার বা ৭ বার বলাও) - সুন্নত
৫। সিজদা হতে ওঠার সময় الله اكبر বলা - ওয়াজিব
৬। সিজদা হতে সোজা হয়ে বসে দেরী করা - ওয়াজিব
(এ সময় দুই সিজদার মাঝখানে -
رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَاهْدِنِ وَارْزُقْنِي পড়া যেতে পারে)
♦️দ্বিতীয় সিজদাতেও ৬ টি মাসআলাঃ-
১ নং হতে ৫ নং পর্যন্ত সকল মাসয়ালা প্রথম সিজদার মতই হবে। দ্বিতীয় সিজদার ৬ নং মাসয়ালাটি হলো - সিজদা হতে সোজা হয়ে দাঁড়িানো - ওয়াজিব
♦️ ২য় রাকাতে রুকুর আগে ৭টি মাসআলাঃ-
১। হাত বাঁধা - সুন্নত
২। বিসমিল্লাহ পড়া - সুন্নত
৩। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - ওয়াজিব
৪। সূরায়ে ফাতিহার পর امين বলা - সুন্নত
৫। সূরার শুরুতে বিসমিল্লাহ পড়া - মুস্তাহাব
৬। সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো - ওয়াজিব
৭। কেরাত পড়া - ফরয
♦️ (২য় রাকাতের রুকু ও সিজদার মাসয়ালাগুলো প্রথম রাকাতের ন্যায়, তাই উল্লেখ করা হলো না।)
♦️ আখেরী (শেষ) বৈঠকে ৫টি মাসআলাঃ-
১। আখেরী (শেষ) বৈঠক - ফরয
২। আত্তাহিয়্যাতু পড়া - ওয়াজিব
৩। দরূদ শরীফ পড়া - সুন্নত
৪। দু'আয়ে মাসূরা পড়া - সুন্নত
৫। আসসালামু আলাইকুম বলে নামায শেষ করা - ওয়াজিব
♦️ বিঃ দ্রঃ ফরয নামায দাঁড়িয়ে পড়া ফরয।
নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতের রুকু ও সিজদার মাআলা প্রথম রাকাতের ন্যায়। কিন্তু ফরয নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে রুকুর আগে চারটি (৪টি) মাসয়ালা রয়েছে। মাসয়ালাগুলো হলোঃ-
১। হাত বাঁধা - সুন্নত
২। বিসমিল্লাহ পড়া - সুন্নত
৩। সম্পূর্ণ সূরায়ে ফাতিহা পড়া - সুন্নত
৪। সূরায়ে ফাতিহার পর আমীন বলা - সুন্নত