109 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

এমন কোন্ তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাই পেয়েছেন, আর কেউ পান নি? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি, সেগুলো হলোঃ- 

১. তাঁর স্বামী হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 

 হজরত আয়শা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাকে এমন স্বামী দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। তাঁর স্বামী হচ্ছেন এমন একজন মানুষ, যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি সমস্ত নবী ও রাসূলগণের সর্দার, সর্দারে দো-জাহান, আল্লাহর প্রিয় হাবীব হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 

২. তাঁর পিতা হজরত আবু বকর রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু 

হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাকে এমন পিতা দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর পিতা হবেন জান্নাতের সমগ্র বৃদ্ধদের (দুনিয়াতে যাঁরা বৃদ্ধ অবস্থায় মারা গিয়ে জান্নাতী হবেন তাঁদের) সরদার। আর তিনি হচ্ছেন হজরত আবু বকর রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু। 

৩. তাঁর দুই নাতি হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা 

হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাকে এমন দুই নাতি দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর দুই নাতি হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা জান্নাতের সমগ্র যুবকদের সর্দার হবেন। 

এই হচ্ছে এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহাকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি। 

বিঃ- দ্রঃ- হজরত হাসান ও হোসাইন রাযিয়াল্লাহু আনহুমা হজরত মা ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহার সন্তান, আর মা ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা হচ্ছেন হজরত খাদীজাতুল কুবরা রাযিয়াল্লাহু তা'য়ালার সন্তান। এ হিসেবে হজরত হাসান ও হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা হজরত খাদীজা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহার সরাসরি নাতি। কিন্তু হজরত আয়েশা রাযিয়াল্লাহু তা'য়ালা হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী হওয়ার সুবাদে হজরত হাসান ও হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা তাঁরও নাতি। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 মার্চ, 2022 "আইকিউ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
27 মার্চ, 2022 "আইকিউ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 5629
গতকাল ভিজিট : 33983
সর্বমোট ভিজিট : 64740290
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...