142 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
এমন কোন্ তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে দেয়া হয়েছে, আর কাউকেই দেয়া হয় নি? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি, সেগুলো হলোঃ- 

১. তাঁর শ্বশুর হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 

 হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন শ্বশুর দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। তাঁর শ্বশুর হচ্ছেন এমন একজন মানুষ, যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল, যিনি সমস্ত নবী ও রাসূলগণের সর্দার, সর্দারে দো-জাহান, আল্লাহর প্রিয় হাবীব হজরত মুহাম্মাদ মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 

২. তাঁর স্ত্রী হজরত ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা 

হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন স্ত্রী দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর স্ত্রী হবেন জান্নাতের সমগ্র নারীদের নেত্রী। আর তিনি হচ্ছেন মা হজরত ফাতিমা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা। 

৩. তাঁর দুই সন্তান হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা 

হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকে এমন দুই সন্তান দেয়া হয়েছে, যা আর কাউকে দেয়া হয় নি। কেননা, তাঁর দুই হজরত হাসান ও হজরত হোসাইন রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুমা জান্নাতের সমগ্র যুবকদের সর্দার হবেন। 

এই হচ্ছে এমন তিনটি জিনিস, যা শুধুমাত্র হজরত আলী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুকেই দেয়া হয়েছে, আর কাউকে দেয়া হয় নি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 মার্চ, 2022 "আইকিউ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
27 মার্চ, 2022 "আইকিউ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

38,227 টি প্রশ্ন

37,719 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,950 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 6529
গতকাল ভিজিট : 31401
সর্বমোট ভিজিট : 66171657
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...