247 বার দেখা হয়েছে
"মাদ্রাসা" বিভাগে করেছেন
আরবী "ر" হরফটিকে কখন "মোটা" করে পড়তে হয় আর কখন "চিকন" করে পড়তে হয়? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

♦️ আরবী "ر" হরফটিকে যখন "মোটা" করে পড়তে হয় - 
১. "ر" হরফে 'যবর' কিংবা 'পেশ' থাকলে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ-  رُسُلًا  ، رَسُوْلٌ 
২. "ر" হরফ সাকিন অবস্থায় তার ডানের হরফে যবর বা পেশ হলে  "ر" হরফটি মোটা স্বরে পড়তে হয়। যথাঃ- 

 يَرْجِعُونَ ، أُرْكِسُوْا 


৩. "ر" হরফ সাকিন অবস্থায় তার ডানের হরফে কাসরায়ে আ'রবী (যের) থাকলে  "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ- 

 مَنِ ارْتَضَى ، رَبِّ ارْجِعُونَ إِنِ ارْتَبْتُمْ  

 
৪.  "ر" সাকিনের ডানের হরফে 'যের' হলে এবং পরে 'হরফে মুস্তালিয়া' হতে যেকোন একটি হরফ আসলে তখনও  "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়।
★  ص ، ض ، ط ، ظ ، خ ، غ ، ق এই সাতটি হরফকে হরফে মুস্তালিয়া বলে। যথাঃ- 

 قِرْطَاس - لَبِالْمِرْصَادِ 


৫.  "ر" সাকিনের ডান দিকে "ى" সাকিন ব্যতীত যে কোন সাকিন হরফ আসলে, তার ডান দিকে 'যবর' অথবা 'পেশ' থাকলে  "ر" হরফটিকে মোটা স্বরে পড়তে হয়। যথাঃ- فَجْرٌ ، شَهْرٌ ، خُسْرٌ
♦️ আরবী "ر" হরফটিকে যখন "চিকন" করে পড়তে হয় - 
১. "ر" হরফটির মধ্যে যের হলে "ر" হরফটি বারিক অর্থাৎ চিকন স্বরে পড়তে হয়। যথাঃ- ٌرِجَالٌ - رِكْز
২. "ر" হরফটি সাকিন অবস্থায় তার ডানের হরফে আছলী যের হলে "ر" হরফটি বারিক তথা চিকন স্বরে পড়তে হয়। যথাঃ-  مِرْفَقًا - فِرْعَوْنَ
৩. "ر" হরফে ওয়াকফ করার সময় তার ডানে "ى" সাকিন এবং তার ডানে যবর থাকলে উক্ত "ر" হরফ বারিক (পাতলা) অর্থাৎ চিকন স্বরে পড়তে হয়। যথাঃ-  خَيْرَ - صَيْرٌ
৪. "ر" হরফে ওয়াকফ করার সময় তার ডানে "ى"  হরফ ব্যতীত অন্য কোন হরফ সাকিন এবং সাকিন হরফের ডানের হরফে যের থাকলে এই "ر" হরফকেও বারিক তথা চিকন স্বরে পড়তে হয়। যথাঃ-
ذِكْرٌ ، شِعْرٌ ، حِجْرٌ 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
27 ডিসেম্বর, 2021 "যৌন সমস্যা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর

38,264 টি প্রশ্ন

37,835 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,951 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 11060
গতকাল ভিজিট : 36370
সর্বমোট ভিজিট : 66243117
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...