2,222 বার দেখা হয়েছে
"মাদ্রাসা" বিভাগে করেছেন
"ইখফা" শব্দের অর্থ কি? "ইখফা" কাকে বলে? ইখফার হরফ কয়টি ও কি কি? নূন সাকিন বা তানবীনকে কখন ইখফা করে পড়তে হয়? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

♦️ "ইখফা" শব্দের অর্থ হলো গোপন করা, লুকানো।
♦️ "ইখফা" কাকে বলে -
নূনে সাকিন বা তানবীনের বামে ইখফার কোন হরফ আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে ইখফা করে পড়াকে "ইখফা" বলে।
♦️ "ইখফা" করে পড়ার অর্থ হলো - গোপন গুন্নাহ্ করে পড়া। যেটা নাকের ভেতর থেকে উচ্চারণ হবে। যেমন "অংক", "বাংলা", " ইংরেজি" শব্দগুলোর মধ্যে "ং" এর যেই উচ্চারণ, সেই "উচ্চারণ"টাই হচ্ছে " ইখফার গুন্নাহ্। কিন্তু আরবীতে এই গুন্নাহ্ টা উচ্চারণের সময় "ং" এর উচ্চারণটা একটু দীর্ঘায়িত হবে। যেমন - অং---ক - এমন। আরবীতে "اَنْتَ" "আংতা", এখানে " ং" হচ্ছে ইখফার গুন্নাহ্। এখানে "আংতা" শব্দের "ং" এর "উচ্চারণ" টা একটু দীর্ঘ হবে। 

বিঃদ্রঃ- অনেকে ইখফার গুন্নাহ্ এর উচ্চারণে "আন্তা" পড়ে, অর্থাৎ "ন" দিয়ে পড়ে, এটা ভুল, ইখফার সঠিক উচ্চারণ হবে "ং" দিয়ে। 
♦️ইখফার হরফ পনেরটি, আর সেগুলো হলো -
ت ، ث ، ج ، د ، ذ ، ز ، س ، ش ، ص ، ض ، ط ، ظ ، ف ، ق ، ك
♦️ নূন সাকিন বা তানবীনকে যখন "ইখফা" করে পড়তে হয় -
নূনে সাকিন বা তানবীনের বামে ইখফার কোন হরফ  আসলে ঐ নূনে সাকিন বা তানবীনকে ইখফার গুন্নাহ্ করে পড়তে হয়। এটাই "ইখফা"। যেমনঃ-

مِنْ ثَمَرَةٍ - مِنْ جُوعٍ - مَنْ دَسْهَا - انْذَرْتُكُمْ - مَاءً تَجَاجًا - عَيْنَ
جَارِيَةً - وَكَأْسًا دِهَاقًا - مَنْ زَكَهَا - يَتِيمَا ذَا مَقْرَبَةٍ - يَوْمَ يَتَذَكَّرُ
الْإِنْسَانُ - فَمَنْ شَاءَ - مِنْ كُلِّ زَوْجَيْنِ - اَمْرٍ سَلَامُ - فَانْصَبْ - مَنْ طَغَى - يَنْظُرُ - مِنْ ضَرِيع - يَنْفَخُ - سَبْعًا شِدَادًا - صَفًّا صَفًّا - قَوْمًا ضَالِّينَ - يَنقُضُونَ إِنْ كُنتُمْ - نِعْمَةٍ تُجْزَى - كُنتُمْ - لِبَعْضٍ ظَهِيرًا -كَشَجَرَةٍ طَيِّبَةٍ - عُمْ فَهُمْ - عَذَابًا قَرِيبًا - إِذَا كَرَّةً -

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
18 নভেম্বর, 2023 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Limon54
1 টি উত্তর
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
22 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 22 জন অতিথি
আজকে ভিজিট : 12073
গতকাল ভিজিট : 44090
সর্বমোট ভিজিট : 64644113
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...