319 বার দেখা হয়েছে
"মাদ্রাসা" বিভাগে করেছেন
"ইদগাম" শব্দের অর্থ কি? "ইদগাম" কাকে বলে? ইদগাম কয় প্রকার ও কী কী? ইদগামের হরফ কয়টি ও কী কী? নূন সাকিন বা তানবীনকে কখন "ইদগাম" করে পড়তে হয়? 

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

♦️"ইদগাম" শব্দের অর্থ হলো "মিলিয়ে পড়া।"
♦️ "ইদগাম" কাকে বলে -
নূনে সাকিন বা তানবীনের বামে ইদগামের যেকোনো হরফ আসলে ঐ হরফকে তাশদীদ গুন্না'র সাথে মিলিয়ে পড়াকে "ইদগাম" বলে।
♦️ ইদগাম দুই প্রকার, যেমনঃ-
১.ইদগামে বা'গুন্নাহ, ২. ইদগামে বেলা গুন্নাহ
♦️ ইদগামের হরফ সর্বমোট ছয়টি। যেমনঃ-
"ي" "ر" "م" "ل" "و" "ن"
এদেরকে একসাথে "يَرْمَلُونَ" বলে।
★ এর মধ্যে ইদগামে বা'গুন্নাহ এর হরফ ৪ টি, সেগুলো হচ্ছে - "ي" "م" "و" "ن"
★ ইদগামে বেলা গুন্নাহ এর হরফ হচ্ছে - "ر" আর "ل"
♦️নূন সাকিন বা তানবীনকে যখন "ইদগাম" করে পড়তে হয় -
"ইদগাম" যেহেতু ইদগামে বা'গুন্নাহ এবং ইদগামে বেলা গুন্নাহ এই দুইভাগে বিভক্ত, তাই নূন সাকিন বা তানবীনকে ইদগাম করে পড়াটাও দুইভাগে বিভক্ত।
যেমনঃ-
♦️ নূনে সাকিন বা তানবীনের বামে ইদগামের বা'গুন্নাহ এর কোনো হরফ আসলে ঐ হরফকে তাশদীদ দিয়ে গুন্না'র সাথে মিলিয়ে পড়তে হয়। যেমনঃ-
كَصَيِّبٍ مِّنَ السَّمَاءِ, مِنْ مِثْلِهِ, لَنْ نُؤْمِنَ ، سَنَةً يَّتِييُهُونَ
ইত্যাদি।
♦️নূনে সাকিন বা তানবীনের বামে ইদগামের বেলা গুন্নাহ এর কোনো হরফ আসলে ঐ হরফকে তাশদীদ দিয়ে গুন্নাহ্ ছাড়া মিলিয়ে পড়তে হয়। যেমনঃ-
اَنْ رَّاهُ اسْتَغْنَى - فِي عِيْشَةٍ رَّاضِيَةٍ - وَلَكِنْ لَّا يَشْعُرُونَ -
اَشْتَاتًا لُِّيُرُوا
ইত্যাদি।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
11 সেপ্টেম্বর, 2019 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
5 নভেম্বর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina

31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina
1 টি উত্তর
31 অক্টোবর, 2025 "মাদ্রাসা" বিভাগে প্রশ্ন করেছেন Mumtahina

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
10 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 10 জন অতিথি
আজকে ভিজিট : 5532
গতকাল ভিজিট : 38066
সর্বমোট ভিজিট : 64706218
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...