163 বার দেখা হয়েছে
"অভিযোগ ও অনুরোধ" বিভাগে করেছেন

এই সাইটটিতে বাংলা গল্প বিভাগের মতো বাংলা কবিতা বিভাগ নামে একটি বিভাগ রাখলে কেমন হয়? যে বিভাগে সদস্যগণ যার যার প্রিয় কবির কবিতাসহ নিজ নিজ স্বরচিত কবিতাও পোস্ট করতে পরবেন এবং কবিতাপ্রেমী পাঠকরাও এখান থেকে নিজ নিজ প্রিয় কবির নাম বা কবিতা সার্চ করে সেটা পড়তে পারবে? 


একজন সদস্য হিসেবে বিভাগটি সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি। 

করেছেন

আমার মতে এটা খুবই সুন্দর একটি প্রস্তাবনা। এ বিভাগটি চালু হলে বিভাগটিতে প্রবেশ করে সদস্যগণ যার যার প্রিয় কবির কবিতাসহ নিজ নিজ স্বরচিত কবিতা পোস্টও করতে পরবেন আবার পড়তেও পারবেন। 

 একজন কবিতাপ্রেমী পাঠক হিসেবে এ বিভাগটি চালু করার জন্য কর্তৃপক্ষের প্রতি আমার আন্তরিক অনুরোধ রইলো। 

করেছেন
বাংলা গল্প বিভাগের পাশাপাশি বাংলা কবিতা বিভাগ রাখা একটি চমৎকার এবং অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত হবে, কারণ এটি সাহিত্যের দুটি ভিন্ন ধারার নিজস্ব বৈশিষ্ট্য ও মূল্যায়নকে সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করবে।
করেছেন

আমার যৌক্তিক আবেদনের পুনর্মূল্যায়নের পক্ষে মূল্যবান মতামত প্রদান এবং জোরালো সমর্থন ব্যক্ত করায় আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল, প্রিয় কবি।

কর্তৃপক্ষ মহোদয়ের সদয় অনুমতি, সম্মতি ও সহযোগিতা পেলে আমি একজন কবি হিসেবে এই সাইটে একটি নিয়মিত ‘কবিতার আসর’ চালু করতে আগ্রহী ইনশা আল্লাহ — 

 এর মাধ্যমে সাইটের কবি ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টি হবে এবং পারস্পরিক সাহিত্যিক ভাববিনিময়ের একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।

কর্তৃপক্ষ মহোদয় এ বিষয়ে সম্মতি ও আগ্রহ প্রকাশ করলে ‘কবিতার আসর’ পরিচালনার একটি সুপরিকল্পিত প্রস্তাব বিস্তারিতভাবে উপস্থাপন করতে চাই।  

বিশেষত, কীভাবে কবিতা আহ্বান করা হবে, কী নিয়মে কবিগণ তাঁদের কবিতা জমা দেবেন এবং কীভাবে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে আমি আগ্রহী।

অতএব, কর্তৃপক্ষ মহোদয়ের সদয় বিবেচনা, অনুমতি ও সহযোগিতা কামনা করছি।  

ইনশা আল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি সাইটের সাহিত্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী।

আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, প্রিয় কবি।

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে বাংলা কবিতা নামে বিভাগ খোলা হলো। 

প্রিয় সদস্যগণ, এখন থেকে নিজের লেখা কবিতা বা কবিতার অংশ এখানে প্রকাশ করা যাবে। 


তবে অন্যের লেখা কবিতা প্রকাশ করা যাবে না। 


বিভাগের লিংক 

https://ask-ans.com/poem

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
2 নভেম্বর, 2025 "বাংলা গল্প" বিভাগে প্রশ্ন করেছেন Muhammad Abdul Hay
1 টি উত্তর
1 টি উত্তর
9 সেপ্টেম্বর, 2022 "উপন্যাস" বিভাগে প্রশ্ন করেছেন Muhammad Abdul Hay
1 টি উত্তর
4 সেপ্টেম্বর, 2020 "বাংলার ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন Tajim

38,160 টি প্রশ্ন

37,637 টি উত্তর

1,845 টি মন্তব্য

3,947 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 16221
গতকাল ভিজিট : 21624
সর্বমোট ভিজিট : 66027150
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...