আমার যৌক্তিক আবেদনের পুনর্মূল্যায়নের পক্ষে মূল্যবান মতামত প্রদান এবং জোরালো সমর্থন ব্যক্ত করায় আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ রইল, প্রিয় কবি।
কর্তৃপক্ষ মহোদয়ের সদয় অনুমতি, সম্মতি ও সহযোগিতা পেলে আমি একজন কবি হিসেবে এই সাইটে একটি নিয়মিত ‘কবিতার আসর’ চালু করতে আগ্রহী ইনশা আল্লাহ —
এর মাধ্যমে সাইটের কবি ও সাহিত্যপ্রেমীদের সৃজনশীল সাহিত্যচর্চার সুযোগ সৃষ্টি হবে এবং পারস্পরিক সাহিত্যিক ভাববিনিময়ের একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে।
কর্তৃপক্ষ মহোদয় এ বিষয়ে সম্মতি ও আগ্রহ প্রকাশ করলে ‘কবিতার আসর’ পরিচালনার একটি সুপরিকল্পিত প্রস্তাব বিস্তারিতভাবে উপস্থাপন করতে চাই।
বিশেষত, কীভাবে কবিতা আহ্বান করা হবে, কী নিয়মে কবিগণ তাঁদের কবিতা জমা দেবেন এবং কীভাবে পুরো আয়োজনটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে—এসব বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে আমি আগ্রহী।
অতএব, কর্তৃপক্ষ মহোদয়ের সদয় বিবেচনা, অনুমতি ও সহযোগিতা কামনা করছি।
ইনশা আল্লাহ, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগটি সাইটের সাহিত্যচর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদী।
আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, প্রিয় কবি।