540 বার দেখা হয়েছে
"রোগ ও চিকিৎসা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
এটি এক ধরনের চর্মরোগ, সাধারণ ভাষায় যাকে দাদ, মেডিক্যালের ভাষায় যাকে Tinea corporis, বা Tinea cruris বলে। এটি একটি ফাংগাল ইনফেকশন। এই রোগটি ইদানিং ঘরে ঘরে দেখা যাচ্ছে, যা অনেক সময় চিকিৎসা করলেও ভালো হচ্ছেনা, বা বারবার ফিরে আসছে। 

এর মূল কারণ কয়েকটিঃ

১। সময়মতো ও পুরোপুরি চিকিৎসার/ এন্টি ফাংগাল এর কোর্স সম্পূর্ণ না করা। 

২। গোসলে এন্টি ফাংগাল সাবান ব্যবহার না করা।

৩। অনেকেই চুলকানি থেকে উপশমের জন্য গরম পানি, ডেটল, স্যাভলন ইত্যাদি ব্যবহার করেন, যা একেবারেই অনুচিত।

৪। পরিধানের কাপড় গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেয়া জরুরি, যা রোগী অনেক সময় করেন না।

৫। ঘামে ভেজা কাপড় বেশিক্ষণ পরিধান করা।

৬। অন্তর্বাস সব সময় পরিস্কার ও শুকনো না রাখা।

৭। পরিবারে একাধিক ব্যাক্তি আক্রান্ত হলে,সবার একই সাথে চিকিৎসা না করা।

৮। শরীর আক্রান্ত হলে অভিজ্ঞ চিকিৎসক এর কাছে না গিয়ে ফার্মেসি থেকে ঔষধ নিয়ে খাওয়া। এতে অনেক সময় রোগী স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন করেন, যাতে রোগটি আরও মারাত্মক আকার ধারণ করে। অনেক সময় সল্প মেয়াদে ও কোর্স না মেনে এন্টিফাংগাল খেয়ে তৈরি করেন ড্রাগ রেসিস্ট্যান্স। 

৯। ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে না থাকা।

১০। চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী, খাওয়ার ঔষধ খেলেও লাগানোর ঔষধ নিয়ম মেনে না লাগানো।

এরকম আরও কিছু প্রশ্ন

0 টি উত্তর
1 টি উত্তর
6 জানুয়ারি, 2021 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন No.1juel
1 টি উত্তর
23 ফেব্রুয়ারি, 2022 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন Md Shihab Uddin
1 টি উত্তর
22 ডিসেম্বর, 2021 "ইসলামের ইতিহাস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
27 ফেব্রুয়ারি, 2024 "রোগ ও চিকিৎসা" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
26 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 26 জন অতিথি
আজকে ভিজিট : 2252
গতকাল ভিজিট : 38066
সর্বমোট ভিজিট : 64702939
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...