327 বার দেখা হয়েছে
"নারী স্বাস্থ্য" বিভাগে করেছেন

12 তারিখ মাসিক এর ডেট কিন্তু আজ 8 দিন পার হওয়ার পরেও মাসিক হচ্ছে না। 4বার টেস্ট করা হয়েছে কিন্তু রেজাল্ট নেগেটিভ অন্যদিকে মেডিকেলে ও টেস্ট করার পর নেগেটিভ আসে কিন্তু মাসিক হচ্ছে না। বমি বমি আসে, মাথায় ঘুরায় প্রচুর ৷ 

এখন আমি কি ভেবে নিবো প্রেগনেন্ট ?
এখন প্রেগনেন্ট হলে কি করনীয়  আর প্রেগনেন্ট না হলে কি করনীয় ?

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

বিভিন্ন কারনে নারীদের মাসিক অনিয়মিত হতে পারে ৷ যেমন- আয়রনের অভাব, পুষ্টির অভাব, মাত্রাতীত পরিশ্রম করা, রাত্রি যাগরণ, মানসিক চাপ, টেনশনে থাকা, অত্যাধিক ঠান্ডা লাগা, ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল সেবন, প্রি মেনোপজাল পিরিয়ড, মাদক সেবন প্রভৃতি কারনে মাসিক অনিয়মিত হতে পারে ৷

এছাড়া আভ্যন্তরীণ কিছু কারন যেমন ওভারিতে ইনফেকশন, টিউমার, ক্যানসার, পলিপ ইত্যাদি কারনে পিরিয়ড অনিয়মিত হতে দেখা যায় ৷

তাই গর্ভবতী নন, কিন্ত অন্য কারনে মাসিক পিছাতে পারে৷ 

তাছাড়া প্রেগন্যানসি টেস্ট করার সঠিক নিয়ম ডেট মিস হওয়ার কমপক্ষে ১৫ দিন পর৷ আপনি আগেই করেছেন যার কারনে রিপোর্ট সঠিক নাও আসতে পারে৷ তাই কয়েকদিন অপেক্ষা করুন....

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
4 ডিসেম্বর, 2021 "নারী স্বাস্থ্য" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর

37,793 টি প্রশ্ন

37,193 টি উত্তর

1,840 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
50 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 50 জন অতিথি
আজকে ভিজিট : 8385
গতকাল ভিজিট : 52083
সর্বমোট ভিজিট : 65305620
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...