1,487 বার দেখা হয়েছে
"রসায়ন বিদ্যা" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
অ্যালকাইন-1 এর ত্রিবন্ধনযুক্ত C পরমাণুর সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ H-পরমাণু মৃদু অম্ল ধর্ম প্রকাশ করে। কারণ ইথেন, ইথিন ও ইথাইন -এ তিন শ্রেণির যৌগে C- পরমাণু যথাক্রমে sp3, sp2 ও sp সংকরিত হওয়ায় sp সৃষ্ট সংকর অরবিটালে s:p অনুপাত ক্রমান্বয়ে বেড়েছে যেমন, 1: 3, 1: 2 ও 1: 1 হয়েছে। সংকর অরবিটালে s- অরবিটাল বৈশিষ্ট্য বেশি থাকলে সিগমা বন্ধন গঠনে ঐ অরবিটালের অধিক্রমণ বেশি ঘটে। তাই ইথাইন অণুতে কার্বন- কার্বন সিগমা বন্ধনে উভয় C-পরমাণুর নিউক্লিয়াস অধিকতর আকৃষ্ট হয়ে থাকে । তখন অ্যালকাইনের কার্বন- কার্বন ত্রিবন্ধন দূরত্ব (0.120 nm) অ্যালকিনের কার্বন- কার্বন দ্বিবন্ধন দূরত্ব (0.134nm) অপেক্ষা কম হয়। অপরদিকে C-H সিগমা বন্ধনের ইলেকট্রন মেঘ ক্রমে C- পরমাণুর দিকে অ্যালকিনের চেয়ে অ্যালকাইনে অধিক আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ অ্যালকাইন-1 এর C-H বন্ধন দুর্বল হয়ে পড়ায় তা ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয়। তাই ইথাইন ও অ্যালকাইন-1 মৃদু অম্লধর্মী হয়। তখন অ্যালকাইন-1 এর H পরমাণু Na ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয় ।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
18 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam
1 টি উত্তর
0 টি উত্তর
1 টি উত্তর
3 মে, 2025 "বিজ্ঞান" বিভাগে প্রশ্ন করেছেন ফারুক
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
2 টি উত্তর
19 মার্চ, 2024 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন TANJIMHASAN
1 টি উত্তর
1 টি উত্তর
18 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam
1 টি উত্তর
16 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
24 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 24 জন অতিথি
আজকে ভিজিট : 28024
গতকাল ভিজিট : 25374
সর্বমোট ভিজিট : 64993420
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...