275 বার দেখা হয়েছে
"তথ্য ও প্রযুক্তি" বিভাগে করেছেন

1 টি উত্তর

2 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম এমন একটি ব্রেকিং টেকনোলজি, এখানে যানবাহন গতিশীল থাকা অবস্থায় ব্রেক করার সময় গাড়ির গতিশক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। এই প্রযুক্তি সাধারণত ইলেকট্রিক এবং হাইব্রিড (বিদ্যুৎ এবং জ্বালানি উভয় চালিত) যানবাহনে ব্যবহার করা হয়। উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে স্টোর করে পুনরায় ব্যবহার করা হয়। এই প্রযুক্তি ব্যবহারে শক্তির অপচয় কমে এবং মোটের উপর সম্পূর্ণ সিস্টেম এর দক্ষতা বৃদ্ধি পায়।
সাধারণত বৈদ্যুতিক যানবাহন গুলিতে সিনক্রোনাস মোটর ব্যবহার করা হয় যা জেনারেটর হিসেবেও কাজ করে। ড্রাইভার যখন গাড়ির ব্রেক প্রয়োগ করে তখন গাড়ির মোটর জেনারেটর মোড এ চলে যায় এবং গাড়ির গতি শক্তির ফলে মোটর ঘুরার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। উৎপন্ন বিদ্যুৎ ব্যাটারিতে স্টোর করে পুনরায় ব্যবহার করা যায়।

ব্রেকিং এর সময় মোটরটি যেহেতু জেনারেটর হিসেবে কাজ করছে তাই জেনারেটর থেকে ব্যাটারিতে বিদুৎ প্রবাহের ফলে এতে ব্যাক ইএম (EMF) উৎপন্ন হয়। উৎপন্ন ব্যাক ইএমএফ এর ফলে মোটরে ব্যাক টর্ক উৎপন্ন হয় যা গাড়ির গতির বিপরীতে ক্রিয়া করে ফলে এটি গাড়ি ধির করতেও সাহায্য করে। এছাড়া গাড়ি দ্রুত ব্রেক করার জন্য যখন ব্রেক হার্ডলি প্রেস করা হয় তখন এর পাশাাশি ব্রেক প্যাডও ব্যবহার হয়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
9 অক্টোবর, 2025 "ইন্টারনেট" বিভাগে প্রশ্ন করেছেন Hasan·Islam

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
15 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 15 জন অতিথি
আজকে ভিজিট : 10967
গতকাল ভিজিট : 19530
সর্বমোট ভিজিট : 64883364
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...