335 বার দেখা হয়েছে
"এন্ড্রোয়েড অ্যাপস" বিভাগে করেছেন

1 টি উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

অ্যান্ড্রয়েড রুটঃ- 

 অ্যান্ড্রয়েড লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে বানানো একটি অপারেটিং সিস্টেম। মোবাইলের সিস্টেম ফাইল গুলো এই অপারেটিং সিস্টেম ওপেন করতে দেয় না। কারন সিস্টেম ফাইল ভুলে ডিলেট করে ফেললে মোবাইল  ব্রিক হয়ে যেতে পারে অথবা মোবাইলে ভাইরাস ঢুকলে সেটা সরাসরি সিস্টেম ফোল্ডারে চলে যেতে পারে যা খুব ক্ষতিকর। অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিশ্চয়তার জন্য সিস্টেম ফাইলে ঢুকতে দেয় না। রুট করার মাধ্যমে আপনি অ্যান্ড্রয়েডের সিস্টেম ফাইলে ঢুকার পার্মিশন পাবেন এবং সিস্টেম ফাইল ইচ্ছা মত চেঞ্জ করতে পারবেন। রুট কি সেটা একটা উদাহরন দিয়ে বলি। কম্পিউটারের সি ড্রাইভে সাধারনত অপারেটিং সিস্টেমের ফাইল গুলো থাকে। আমরা চাইলেই সি ড্রাইভে ঢুকে ফাইল ডিলেট অথবা ফাইল তৈরি করতে পারি। এখন কেউ ভুলে সি ড্রাইভ ডিলেট করে দিলে কম্পিউটার ক্র্যাশ করবে এবং আবার অপারেটিং সিস্টেম ইন্সটল দিতে হবে। অ্যান্ড্রয়েড এই সি ড্রাইভে (অ্যান্ড্রয়েডে কোন ড্রাইভ নেই, বুঝার সুবিধার জন্য বললাম) ঢুকতে দেয় না। ফলে ডিভাইস অনেকটাই সুরক্ষিত থাকে।

যে ধরনর সুবিধা পাওয়া যায়ঃ- 

মোবাইলের স্পিড ও পারফরমেন্স বৃদ্ধি করা যায়। মোবাইলের সিস্টেম এ্যাপসগুলোকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায়। চাইলে যেকোন সিস্টেম এ্যাপ ডিলিট করা যায়। বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে মোবাইলের অব্যবহৃত বা টেমপোরারি ফাইল নিয়মিত মুছে ফোনের স্পিড বাড়ানো যায়। কোনো বিশেষ কাজে প্রসেসর এর গতি বাড়ানোর প্রয়োজন হলে তা বৃদ্ধি করা যায়। অপ্রয়োজনীয় এ্যাপস বন্ধ রেখে ব্যাটারি ব্যাকআপ বাড়ানো সম্ভব হয়। বিভিন্ন ধরনের কাস্টম মডিউল ব্যবহার করে ফোনকে ইচ্ছামত ডিজাইন করা যায়। যাল ফলে ফোনের বাহ্যিক সুন্দর্য্য বৃদ্ধি করা সম্ভব হয়। মোবাইলে পছন্দমত কাষ্টম ফন্ট ইনস্টল করা যায় মোবাইলে যেকোন ধরনের Crack, Patch ও Hacking Scripts ব্যবহার করা যায়।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
23 জুন, 2022 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
9 নভেম্বর, 2025 "স্বাস্থ্য টিপস" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 5838
গতকাল ভিজিট : 25473
সর্বমোট ভিজিট : 64858718
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...