4,131 বার দেখা হয়েছে
"ব্যকরণ" বিভাগে করেছেন

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
উৎসগতভাবে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়৷ যথাঃ 

ক. তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন : হস্ত, মস্তক, চন্দ্র, সন্ধ্যা, কৃষ্ণ, রাত্রি ইত্যাদি।

খ. অর্ধ-তৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অল্প পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় চলে এসেছে, সেসব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন : কেষ্ট, পেন্নাম, নেমন্তন্ন, জোছনা, গিন্নি ইত্যাদি।

গ. তদ্ভব শব্দ : যেসব শব্দ সংস্কৃত থেকে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। তদ্ভব শব্দের আরেক নাম খাঁটি বাংলা শব্দ। যেমন : হাত, ভাত, চাঁদ ইত্যাদি।

ঘ. দেশি শব্দ : বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দগুলোকে দেশি শব্দ বলে। যেমন : ডাব, খোকা, কুলা ইত্যাদি।

ঙ. বিদেশি শব্দ : পৃথিবীর অন্যান্য দেশের ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় চলে এসেছে, সেসব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন : চেয়ার (ইংরেজি), রোজা (ফারসি), চা (চীনা), চাবি (পর্তুগিজ) ইত্যাদি ৷
0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
উৎপত্তিগত দিক থেকে বাংলা শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন- ১) তৎসম শব্দ ২) অর্ধতৎসম শব্দ ৩) তদ্ভব শব্দ ৪) দেশি শব্দ ৫) বিদেশি শব্দ।

তৎসম শব্দ : সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত অবস্থায় যেসব শব্দ বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে তৎসম শব্দ বলে। যেমন-চন্দ্র, সূর্য, বৃক্ষ, ধর্ম, পুষ্প।

অর্ধতৎসম শব্দ : যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা বিকৃত বা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেসব শব্দকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন - চন্দ্র > চন্দ, গাত্র > গতর, গৃহিণী > গিন্নি, জন্ম > জনম, প্রাণ > পরাণ।

তদ্ভব শব্দ: যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃত ভাষার মাধ্যমে বাংলা ভাষায় এসেছে সেসব শব্দকে তদ্ভব শব্দ বলে। চর্মকার > চম্ময়ার > চামার, হস্ত > হন্থ > হাত , চন্দ্র > চন্দ > চাঁদ।

দেশি শব্দ: যেসব শব্দ আদিকাল থেকেই বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে, সেসব শব্দকে দেশি বা খাঁটি বাংলা শব্দ বলে। যেমন-কুলা, মই, ডাব, ডিঙ্গি, চোঙ্গা, ঠোঙ্গা।

বিদেশি শব্দ: সংস্কৃত ছাড়া অন্যান্য বিদেশি ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে সেসব শব্দকে বিদেশি শব্দ বলে। যেমন চেয়ার, টেবিল, স্কুল, কলেজ নামাজ, ইমান, হারাম, হালাল, রিকশা, হারিকেন, চা, চিনি, এলাচি, শয়তান।

এরকম আরও কিছু প্রশ্ন

2 টি উত্তর
2 টি উত্তর
30 এপ্রিল, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন ফারাবি
1 টি উত্তর
17 মে, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Bodrul Alom
1 টি উত্তর
16 মে, 2020 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Bodrul Alom
1 টি উত্তর
6 আগস্ট, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Layla Aktar
1 টি উত্তর
31 জানুয়ারি, 2024 "Grammar" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
27 অক্টোবর, 2025 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
27 অক্টোবর, 2025 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
9 অক্টোবর, 2023 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন অজ্ঞাতকুলশীল
1 টি উত্তর
9 অক্টোবর, 2023 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন লিপাশা
1 টি উত্তর
7 মার্চ, 2023 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Rohan
1 টি উত্তর
1 টি উত্তর
31 মার্চ, 2021 "ব্যকরণ" বিভাগে প্রশ্ন করেছেন Md.Suny

37,790 টি প্রশ্ন

37,185 টি উত্তর

1,838 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
12 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 12 জন অতিথি
আজকে ভিজিট : 18543
গতকাল ভিজিট : 23799
সর্বমোট ভিজিট : 64845956
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...