434 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
কার্যসিদ্ধি হলে নামায পড়ার মান্নত করা হুকুম কি?

2 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

মান্নত শুদ্ধ হওয়ার কিছু শর্ত রয়েছে, শর্তগুলো হলো এই -

(১) মান্নত শুধুমাত্র আল্লাহ্ তা'য়ালার নামে হতে হবে। আল্লাহ তায়ালা ছাড়া অন্য কারো নামে মান্নত মানা জায়েজ নেই। তা হারাম। 

(২) মান্নত কোনো ইবাদতের হতে হবে। যেমন- আমার অমুক কাজটি হয়ে গেলে আল্লাহর ওয়াস্তে দু'রাকাত নামাজ পড়ব অথবা রোজা রাখব কিংবা একজন মিসকিনকে খাওয়াব কিংবা হাজার টাকা সদকা করব। 

(৩) আর যে বিষয়ে মান্নত মানবে তা যেন তার ক্ষমতার বাইরে না হয়, ক্ষমতা তথা সাধ্যের মধ্যে যেন হয়। অন্যথায় মান্নত শুদ্ধ হবে না। যেমন- কেউ বলল, আমার অমুক কাজটি হয়ে গেলে আমি অমুক ব্যক্তির দোকানের মালামাল দান করে দেব। এ নিয়ত শুদ্ধ নয়, সুতরাং মান্নতও শুদ্ধ নয়। কারণ, অন্য কারো দোকানের মালে তার মালিকানা নেই এবং তা তার ক্ষমতা ও সাধ্য বহির্ভূত। 

যখন মান্নতটি শুদ্ধ হবে এবং কার্যও সিদ্ধ হবে অর্থাৎ পূর্ণ হবে তখন মান্নত পূরণ করা ওয়াজিব। 

সুতরাং আপনার উল্লেখিত প্রশ্নের উত্তর হলো - কার্যসিদ্ধি হলে নামাজ পড়ার মান্নত করা জায়েজ। কেননা নামাজ একটি ইবাদত। আর কার্যসিদ্ধি হয়ে গেলে মান্নত পূরণ করা (অর্থাৎ যত রাকাআত নামাজ পড়ার মান্নত করেছিলো তা আদায় করা) ওয়াজিব। 

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
উদ্দিষ্ট কাজটি যদি জায়েজ কাজ হয়, তাহলে নফল নামায পড়ার মান্নত করলে উক্ত মান্নতটি সহীহ হয়ে যাবে। মান্নতকৃত কাজটি সম্পন্ন হয়ে গেলে মান্নতকৃত নামায ব্যক্তির উপর আদায় করা আবশ্যক।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
8 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Hasanask
1 টি উত্তর
20 নভেম্বর, 2022 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Rubel.Islam
1 টি উত্তর
8 ডিসেম্বর, 2022 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
2 টি উত্তর
28 অক্টোবর, 2023 "ফতোয়া" বিভাগে প্রশ্ন করেছেন Abdul_Awal
0 টি উত্তর

38,438 টি প্রশ্ন

38,138 টি উত্তর

1,846 টি মন্তব্য

3,953 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 18432
গতকাল ভিজিট : 25975
সর্বমোট ভিজিট : 66457015
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...