448 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন
প্লেন ও জাহাজে নামায পড়ার হুকুম কি? সফরে কি কিবলামুখি হয়ে নামায পড়া আবশ্যক?

2 উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
সফর অবস্থায় কেবলার দিকে মুখ ফিরিয়ে নামায পড়া সম্ভব না হলেও নামায পড়ে নিতে হবে। তবে উক্ত নামায পরে দোহরিয়ে নিতে হবে। অর্থাৎ যখন উক্ত ওজর থেকে মুক্ত হবে তখন আবার নামায পড়তে হবে।
1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

(চলন্ত) জাহাজ ও প্লেনে নামাজ পড়া জায়েজ, যদি দাঁড়িয়ে পড়তে পারে তবে দাঁড়িয়ে পড়বে। আর যদি দাঁড়িয়ে পড়তে না পারে, তবে বসে পড়ে নেবে। 

হ্যাঁ! সফরে থাকলেও ফরজ নামাজ কিবলামুখী হয়ে নামাজ পড়া আবশ্যক। কিবলামুখী হওয়া ছাড়া ফরজ নামাজ আদায় হবে না। আর যদি নামাজের মাঝে বিমান কিংবা জাহাজ ঘুরে যাবার দরুন নামাজির মুখ কেবলার দিকে না থাকে, তবে সঙ্গে সঙ্গে কেবলার দিকে ঘুরে যাবে। অন্যথায় (কিবলার দিকে না ঘুরলে) নামাজ হবে না। 
তবে হ্যাঁ! সফরকালে নফল নামাজের জন্য কিবলামুখী হওয়া আবশ্যক নয়। প্লেন বা জাহাজ যে মুখী থাকবে বা যাত্রী যেদিকে মুখ করে বসা থাকবে, চাইলে সেদিকে মুখ করেও নফল নামাজ আদায় করতে পারবে।  এতে নফল নামাজ হবে। তবে এক্ষেত্রেও কিবলামুখী হওয়ার সুযোগ থাকলে কিবলামুখী হয়েই নফল নামাজ পড়া উচিত। 

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
28 সেপ্টেম্বর, 2020 "কুরআন ও হাদিস" বিভাগে প্রশ্ন করেছেন Khorshed

37,789 টি প্রশ্ন

37,184 টি উত্তর

1,837 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
13 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 13 জন অতিথি
আজকে ভিজিট : 29920
গতকাল ভিজিট : 30605
সর্বমোট ভিজিট : 64692541
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...