767 বার দেখা হয়েছে
"ইলেকট্রিক্যাল" বিভাগে করেছেন

1 টি উত্তর

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন

সিলিং ফ্যান, অন্য যে কোনো ফ্যান নিজে থেকে চালু না হলে এবং বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই যদি চালু হয় সেক্ষেত্রে ফ্যানের দুই ধরনের সমস্যা হতে পারে।


  1. বিয়ারিং জ্যামঃ ফ্যানের বিয়ারিং জ্যাম হলে এ ধরনের সমস্যা হতে পারে। জ্যাম হওয়ার ফলে ফ্যানের রোটরের স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করতে সাধারণের তুলনায় অনেক বেশি টর্ক (ঘূর্ণন বল) প্রয়োজন হয় যা ফ্যান নিজে থেকে উৎপন্ন করতে না পারায় শুরুতে নিজে থেকে ঘুরতে পারে না, ফলে বাইরে থেকে বল প্রয়োগ করলে রোটর তার স্থিতি ওভারকাম করে ঘুরতে শুরু করে।
  2. ক্যাপাসিটরের সমস্যাঃ ক্যাপাসিটর দুর্বল হলে, নষ্ট হলে কিংবা কানেকশন এ সমস্যা হলেও এমন সমস্যা হতে পারে। সিলিং ফ্যান এর মোটর মূলত এক ধরনের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আর আমরা জানি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং মোটর নয়, একে সেলফ স্টার্টিং করার জন্যই মূলত এতে ক্যাপাসিটর ব্যবহার করা হয়। তাই ক্যাপাসিটরের সমস্যা হলে এর সেলফ স্টার্টিং ক্যাপাবিলিটি না থাকায় একে বাইরে থেকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দিলে তবেই ঘুরতে শুরু করে।

এরকম আরও কিছু প্রশ্ন

1 টি উত্তর
1 টি উত্তর
1 টি উত্তর
21 নভেম্বর, 2023 "রসায়ন বিদ্যা" বিভাগে প্রশ্ন করেছেন MuntasirMahmud
2 টি উত্তর
21 নভেম্বর, 2022 "ফসল" বিভাগে প্রশ্ন করেছেন Mdrana

37,792 টি প্রশ্ন

37,187 টি উত্তর

1,839 টি মন্তব্য

3,941 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
11 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 11 জন অতিথি
আজকে ভিজিট : 9954
গতকাল ভিজিট : 20042
সর্বমোট ভিজিট : 64902386
এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
...